সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

বিএনপি’র কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ১১:৩৮:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ১১:৩৮:১৫ অপরাহ্ন
বিএনপি’র কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দুই দফায় সংঘর্ষ হয়েছে। এলাকাবাসী ও বিএনপির দলীয় সূত্রে জানাযায়, গত ১১ আগস্ট সোমবার বিকালে জামালগঞ্জ সদর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারের বটতলায় ৪ নং ওয়ার্ড বিএনপির কমিটি করার জন্য সভা আহবান করা হয়। এ সময় কমিটির পদ নিয়ে আমিরুল ইসলাম ও আব্দুল মতিনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের কর্মী এবং সমর্থকদের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়। উক্ত মারামারির ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে উভয়পক্ষের ৪ শত লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অর্ধ শতাধিক আহত হয়। ঘটনার সংবাদ পেয়ে জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীন, এসআই পঙ্কজ ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন বলেন, কমিটির নাম প্রস্তাবকে কেন্দ্র করে কামরুল ইসলাম ও আব্দুল মতিনের মধ্যে কথা কাটাকাটির সূত্র ধরে মারামারি হয়। পরবর্তীতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ উভয়পক্ষের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক রাখি। মঙ্গলবার উপজেলা বিএনপির সাথে আমাদের মিটিং চলাকালীন আবারো মারামারির খবর পাই। তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে পৌছি। সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. বশির আহমদ বলেন, এবিষয়ে উপজেলা নেতৃবৃন্দসহ কিছুক্ষণের মধ্যে বসবো। পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে। উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ মাহমুদ তালুকদার জানান, আমি কমিটি গঠনের সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। নাম প্রস্তাব নিয়ে আমিরুল ইসলাম ওমির ও আব্দুল মতিনের কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। উপস্থিত নেতৃবৃন্দসহ আমি তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। পরে আবারো উভয়পক্ষের মধ্যে মারামারি সংঘটিত হয়েছে। উপজেলা বিএনপির আহবায়ক মো. শফিকুর রহমান বলেন, মারামারির খবর শুনে উপজেলার নেতৃবৃন্দ সহ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। উপজেলা কমিটি মারামারির বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। দলের ভাবমূর্তি ক্ষুণœ করার অপচেষ্টায় কেউ লিপ্ত থাকার প্রমাণ পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. শরিয়ত উল্লাহ জানান, সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহত ৩৫ জনকে জামালগঞ্জ হাসাপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিএনপির ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তাৎক্ষণিক জামালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স