সুনামগঞ্জ , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক মামলায় চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের প্রতি চীনের আহ্বান হাওরের ফসল রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি দেশের ভাগ্য পরিবর্তন করতে পারেন কৃষকেরা : এমপি কয়ছর আহমদ হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা জনজীবনে শান্তি-নিরাপত্তা ফেরানোই সরকারের প্রধান অগ্রাধিকার সুনামগঞ্জের নতুন ডিসি মোহাম্মদ মিনহাজুর রহমান প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ শিক্ষা ক্ষেত্রেও সিলেটকে এগিয়ে নিতে হবে : শিক্ষামন্ত্রী দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ আসমানে মেঘ দেখলেই কৃষকের মনে শঙ্কা জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমকে বিদায় সংবর্ধনা রেললাইন, শুল্ক স্টেশনসহ একগুচ্ছ দাবি সংসদে তুলে ধরলেন এমপি নূরুল ইসলাম আজ পহেলা বৈশাখ আগামী সপ্তাহে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা চালু করছে ভারত ভাঙন রোধ, অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা মইনপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১ নববর্ষ হাওরবাসীর জন্য বয়ে আনুক মঙ্গলবার্তা সাড়ে ৫ হাজার কোটি টাকার ফসল উৎপন্নের আশা

শান্তিগঞ্জে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ১১:৩৪:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ১১:৩৪:২৪ অপরাহ্ন
শান্তিগঞ্জে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান
পরিবেশ সুরক্ষায় নিষিদ্ধ পলিথিন ব্যবহার রোধ, পরিবেশ সংক্রান্ত অপরাধের বিচার এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। গত রবিবার (১০ আগস্ট) সুনামগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকন উদ্দিন কবির-এর নির্দেশে এই অভিযান পরিচালিত হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মোঃ এমদাদ পরিবেশ আদালত আইন, ২০১০-এর ধারা ১২(১১) অনুযায়ী স্পেশাল ম্যাজিস্ট্রেট হিসেবে এই কোর্ট পরিচালনা করেন। অভিযানটি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজার ও পাগলা বাজারে পরিচালিত হয়েছে। এ সময় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৬(ক) অনুযায়ী অবৈধভাবে মজুদ করা পলিথিন জব্দ করা হয় এবং সংশ্লিষ্টদের জরিমানা করা হয়। এই কার্যক্রমে সুনামগঞ্জ জেলা পুলিশ, র‌্যাব-৯ (সিপিসি-৩) এবং জেলা পরিবেশ পরিদর্শকরা সার্বিক সহযোগিতা করেন। সুনামগঞ্জ জেলার মানুষের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণের নিমিত্ত ভবিষ্যতে পরিবেশ আদালত আইনের অধীন মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা

হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা