সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন

লুটে শেষ সাদাপাথর

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ১১:২৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ১২:১০:১৯ পূর্বাহ্ন
লুটে শেষ সাদাপাথর
সুনামকণ্ঠ ডেস্ক ::
​​​​​​সিলেটের প্রাকৃতিক পর্যটনকেন্দ্র সাদাপাথরের সব পাথর অবাধে লুটে নেওয়া হচ্ছে। কোম্পানীগঞ্জ উপজেলার ভারত সীমান্তবর্তী এই পর্যটনকেন্দ্র থেকে শত শত মানুষ নৌকা ভরে পাথর নিয়ে যাচ্ছে। স্তূপকৃত পাথরের পাশাপাশি মাটি খুঁড়েও নেওয়া হচ্ছে পাথর। গত কয়েকদিন ধরে অবাধ লুটপাটের কারণে সাদাপাথর এখন প্রায় পাথরশূন্য।
সাদাপাথর লুটের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা-উন-নবী গণমাধ্যমকে বলেন, সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে পাথর উত্তোলন ও নিয়ে যাওয়ার ভিডিও আমি দেখেছি। এ ধরনের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে বিজিবি ও পুলিশের সহযোগিতায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হবে। স্থানীয়সূত্র জানায়, কোম্পানীগঞ্জের সাদাপাথর, শাহ আরেফিন টিলাসহ যেসব স্থানে বালু-পাথর রয়েছে, সেসব স্থানে গত বছরের ৫ আগস্টের পট-পরিবর্তনের পর থেকে ব্যাপক লুটপাট শুরু হয়। অভ্যুত্থান পরবর্তী সময়ে কয়েক দিনে শত শত কোটি টাকার পাথর লুটে নেয় প্রভাবশালীরা। পরে প্রশাসনের কঠোরতায় লুটপাট কিছুটা কমলেও সম্প্রতি সাদাপাথরে ফের অবাধ লুটপাট শুরু হয়েছে।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে পাহাড়ি ঢলে ভারত থেকে বিপুল পরিমাণ পাথর এসে সাদাপাথর পর্যটনকেন্দ্রে জমা হয়। ঢলের কারণে ওই সময় সেখানে পর্যটকের যাতায়াতও বন্ধ ছিল। এই সুযোগে প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় শত শত মানুষ পাথর লুট শুরু করে। সেখানে বিজিবি ক্যাম্প থাকলেও তাদের সামনেই অবাধে পাথর লুট হয়েছে। সাদাপাথর এলাকার একাধিক ব্যক্তি জানান, ধলাই নদীতে শত শত নৌকা দিয়ে সাদাপাথর লুটে নেওয়া হচ্ছে।
মূল পর্যটনকেন্দ্রের বড় বড় সব পাথর ইতিমধ্যে লুটে নেওয়া হয়েছে। সারি সারি পাথরের মনোরম সেই দৃশ্য আর নেই। এখন সেখানে সৃষ্টি হয়েছে ধূ-ধূ বালুচর। তারা আরও জানান, মাটি খুঁড়ে ছোট বড় সব পাথর এমনকি বালুও লুটে নেওয়া হচ্ছে। স্থানীয় একজন গণমাধ্যমকর্মী জানান, অভিযোগ উঠেছে পাথরখেকো প্রভাবশালী মহল লুটপাটের মাধ্যমে এই পর্যটনকেন্দ্র ধ্বংস করতে চায়। যাতে প্রশাসন সেখানে আর নজরদারি না করে। এ লক্ষ্যে তাদের ইন্ধনে অবাধে পাথর লুট হচ্ছে।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ বলেন, সম্প্রতি এখানে যে ধরনের লুটপাট হচ্ছে তা পুলিশের একার পক্ষে বন্ধ করা সম্ভব নয়। প্রয়োজন বড় ধরনের একটি যৌথ অভিযান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ

ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ