সুনামগঞ্জ , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই

বিদ্যালয়ে পাঠদান করলেন জেলা প্রশাসক

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ১১:২০:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ১১:২৩:৫০ অপরাহ্ন
বিদ্যালয়ে পাঠদান করলেন জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক . মোহাম্মদ ইলিয়াস মিয়া
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় পরিদর্শনে এসে তিনি শ্রেণি কক্ষে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় তিনি শুধু পরিদর্শন করেই থেমে যাননি, বরং নিজেই সরাসরি পাঠদানে অংশ নেন। তিনি বিদ্যালয়ের সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা ও গণিত বিষয়ে পাঠদান করান।
জেলা প্রশাসকের ক্লাস নেওয়ায় মুগ্ধ হয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষার্থীদের পড়াশোনার মান, শিক্ষকদের উপস্থিতি এবং নির্ধারিত রুটিন অনুযায়ী ক্লাস কার্যক্রম সম্পর্কে তিনি সন্তোষ প্রকাশ করেন। একইসাথে, তিনি শিক্ষকদের নিয়মিত ও সময় মতো বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে এবং পাঠদানে আরও আন্তরিক হওয়ার জন্য আহ্বান জানান।

এসময় তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্ভর করে শিক্ষকদের আন্তরিকতা এবং সঠিক দিকনির্দেশনার ওপর। পরিদর্শন শেষে জেলা প্রশাসক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সকল সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, শিক্ষার পরিবেশ উন্নত করার জন্য জেলা প্রশাসন সব সময় পাশে থাকবে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, দাপ্তরিক কাজের ফাঁকে বিদ্যালয়ের খুঁজ খবর নিতে গিয়েছিলাম। সেখানে সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা ও গণিত ক্লাসে গিয়েছি। তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়েছি।
তিনি বলেন, জেলার শিক্ষার মান উন্নত করার জন্য জেলা প্রশাসন সব সময় পাশে থাকবে। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। তাদেরকে সুশিক্ষিত করে তুলতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স