সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৯:০০:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৯:০১:২৩ পূর্বাহ্ন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন
স্টাফ রিপোর্টার ::
​​​​​​গাজিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।

সোমবার (১১ আগস্ট) সুনামগঞ্জ শহরের ডিএস রোডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ স¤পাদক শহীদনূর আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক মাসুম হেলাল, একে কুদরত পাশা, দেওয়ান তাসাদ্দুক রাজা চৌধুরী, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান আবুল হোসেন, হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, ওবায়দুল হক মিলন, প্রভাষক ফজলুল করিম সাইদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক স¤পাদক নুরুল হাসান আতাহের।
এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক শাহজাহান চৌধুরী, হাসান চৌধুরী, সাহাবুদ্দিন আহমেদ, ঝুনু চৌধুরী, রেজাউল করিম, মাসুক মিয়া, অরুণ চক্রবর্তী, জাকির হোসেন, শামসুল কাদির মিছবাহ, নজরুল ইসলাম, মনোয়ার চৌধুরী, কর্ণ বাবু দাস, শাহ ফরহাদ, তানভীর আহমেদ তালুকদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিকদের ওপর নির্যাতন ও নিপীড়ন হলেও কোনো সরকারই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। সাগর-রুনি হত্যাকান্ড তার জ্বলন্ত উদাহরণ। সাংবাদিক তুহিন হত্যাকান্ডের মাধ্যমে পুরো সাংবাদিক সমাজ নিরাপত্তা ও ঝুঁকির মধ্যে পড়েছে। প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা শুধু একটি হত্যাকান্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের ওপর সরাসরি আঘাত। তাই দ্রুত সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪