সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

শিশু ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৮:৪৩:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৮:৪৩:৫১ পূর্বাহ্ন
শিশু ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ইসলামপুর জামে মসজিদের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে শিশুটি আরবি শিক্ষা নিতে মসজিদে আসে। একপর্যায়ে ইমাম সাজিদুর রহমান (৪০) তাকে দ্বিতীয় তলায় নিজের কক্ষে ঝাড়– দেওয়ার জন্য পাঠান। পরে সুযোগ বুঝে সেখানে ধর্ষণ করেন। বাড়ি ফিরে শিশুটি বিষয়টি মায়ের কাছে জানায়। পরে শিশুর মা থানায় খবর দিলে দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেন। আটক সাজিদুর রহমান সুনামগঞ্জ সদর উপজেলার সাফেলা গ্রামের বাসিন্দা। তিনি ইসলামপুর জামে মসজিদের ইমাম ও ইসলামপুর কওমি মাদ্রাসার শিক্ষক। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪