সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

দোয়ারাবাজারে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৪ ১২:১৪:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৪ ১২:১৪:৪৩ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: দীর্ঘ প্রায় দেড়যুগ পর প্রকাশ্যে কর্মী সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দোয়ারাবাজার উপজেলা শাখা। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরে মা জননী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদ খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মমতাজুল হাসান আবেদ, সিলেট মহানগর কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুস সালাম আল মাদানী ও প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমাইদী, সুনামগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস ছাত্তার, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মো. আব্দুল কুদ্দুস, অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, সিলেট মহানগর শুরা সদস্য ও কোতয়ালী থানা নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি আলম সোহেল প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা তোফায়েল আহমদ খাঁন বলেন, মানুষের ভুলের কারণেই রাষ্ট্রে জালিম সরকারের আবির্ভাব হয়। আর সেই জালিম সরকার মানুষের উপর জুলুম ও নির্যাতন চালায়। যে কারণে দেশের মানুষ এত দিন মতপ্রকাশ করতে পারেনি, কথা বলতে পারিনি। গত ৫ আগস্ট জালিম সরকারের পতনের আগে আমরা কথা বলতে পারিনি। তিনি আরো বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান- আমরা সবাই এ দেশের গর্বিত নাগরিক। আমরা সবাইকে নিয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কোনো দরিদ্র্য থাকবে না, ক্ষুধামুক্ত, ভয়ভীতিমুক্ত ও স্বনির্ভর বাংলাদেশ দেখতে চাই। বর্তমানে দেশে একটি শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। এই শান্তির পরিবেশকে অরাজকতার পরিবেশে সৃষ্টি করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। এই অরাজকতার পরিবেশ যাতে তৈরি করতে না পারে, এ জন্য আমাদের সব কর্মীকে একতাবদ্ধ থেকে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে।া উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন অর রশীদ-এর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও দেলোয়ার হোসাইনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা সভাপতি মনিরুজ্জামান পিয়াস, সাবেক জেলা সভাপতি মাওলানা জাকির হোসাইন, উপজেলা জামায়াত ও শিবিরের নেতাকর্মীগণ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা