সুনামগঞ্জ , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎পাগনার হাওরে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ১১ জামালগঞ্জে মহিষ চুরির সন্দেহে আটক দুই ও মাংস জব্দ নিখোঁজের পর ধানক্ষেতে মিলল ৭ বছরের শিশুর লাশ, দোয়ারাবাজারে তোলপাড় ‎জামালগঞ্জে টানা বৃষ্টিতে হাওরে জলাবদ্ধতা, ব্যাপক ফসলহানি হাওর বাঁচাও আন্দোলনের নেতা আজাদ মিয়া হত্যার দ্রুত ন্যায়বিচার চাই পণাতীর্থে লাখ লাখ পুণ্যার্থীর ঢল শাল্লায় ‘সমন্বয়কের পিআইসি’ : ফসলহানির ঝুঁকির সঙ্গে মানুষের দুর্ভোগ সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি বাঁধের কাজ, শঙ্কায় কৃষক জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকই থাকছে নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান : কৃষিমন্ত্রী সুনামগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব নিলেন মিজানুর রহমান চৌধুরী পণতীর্থে মহাবারুণী স্নান আজ দখল হওয়া খালগুলো উদ্ধার করা হবে সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ ‎মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হাওরের বাঁধ: ‘আমরা আরম্ভ করি শেষ করি না...’ এখন থেকে কোনো ধরনের ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না : বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক শিলা বৃষ্টিতে বোরো ফসল আক্রান্ত, আগাম বন্যার শঙ্কায় কৃষক

সুনামগঞ্জে পাওনা টাকা চাওয়ায় হুমকি : থানায় অভিযোগ

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৬:০২:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৬:০৬:০৬ অপরাহ্ন
সুনামগঞ্জে পাওনা টাকা চাওয়ায়  হুমকি : থানায় অভিযোগ
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে পাওনা টাকা চাওয়ায় হুমকির শিকার হয়েছেন পাওনাদার বদরুজ্জামান টিপু। তিনি সুনামগঞ্জের পৌর শহরের মল্লিকপুর এলাকার বাসিন্দা মৃত বজলুর রহমানের ছেলে।
এ ঘটনায় তিনি সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, সুনামগঞ্জ পৌরসভার মল্লিকপুর এলাকার মো. আব্বাস মিয়ার ছেলে মো. ফয়জুন্নুর মিয়া (৫৫), তোষার আহমেদ (২৩) এবং আনোয়ার হোসেন (৩২)। জানা যায়, বিগত ১ বছর পূর্বে ওই এলাকার বাসিন্দা রাজ্জাক হোসেন বাবু নামের এক ব‍্যক্তি বদরুজ্জামান টিপু'র কাছ থেকে ৪০ হাজার টাকা হাওলাত নেন। পরে টাকা ফেরত চাইলে আজকাল বলে প্রায় ১ বছর কাটিয়ে দেন। গত বছরের ২৪ জুলাই রাতে টাকা ফেরত চাইতে গেলে অভিযোগে উল্লেখিত আসামীরা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং প্রাণনাশের হুমকি দেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে টাকা চাইলে বা তাকে গালমন্দসহ হুমকি দিয়ে আসছে এই অভিযুক্তরা। পরে গত ২৪ জুলাই এই অভিযোগ দাখিল করেন বদরুজ্জামান টিপু।
অভিযোগকারী বদরুজ্জামান টিপু বলেন, রাজ্জাক হোসেন বাবুকে সহযোগিতা করতে গিয়ে টাকা দিয়ে এখন আমি বিপাকে। আমি প্রতিনিয়ত হুমকির শিকার হচ্ছি। তাই অভিযোগ দাখিল করেছি।
এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম জানান, অভিযোগ তদন্ত করে ব‍্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ