সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

সড়কপথে নিরাপত্তা ও সুবিপ্রবি ক্যাম্পাস জেলা সদরে স্থাপনের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৯:১৩:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৯:১৩:২৯ পূর্বাহ্ন
সড়কপথে নিরাপত্তা ও সুবিপ্রবি ক্যাম্পাস জেলা সদরে স্থাপনের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: সিলেট-সুনামগঞ্জ সড়কপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হয়েছে। রবিবার দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করে জেলা সদরে সুবিপ্রবির স্থায়ী ক্যা¤পাস বাস্তবায়ন আন্দোলন কমিটি। সিলেট-সুনামগঞ্জ সড়কে গত বুধবার দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হন। ওই দিনই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ভর্তি হয়ে বাড়িতে ফেরার পথে শিক্ষার্থী ¯েœহা চক্রবর্তী, সুনামগঞ্জ টেক্সটাইল ইনিস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা জাহান ও শহরের আলীপাড়া এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম নিহত হন। মানববন্ধন চলাকালে আন্দোলন কমিটির সদস্যসচিব মোহাম্মদ মুনাজ্জির হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন কমিটির আহ্বায়ক জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হুমায়ুন মনজুর চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির নেতা দেওয়ান জয়নুল জাকেরিন, আন্দোলন কমিটির যুগ্ম আহ্বায়ক জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রবিউল লেইস রোকেস, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম ও জেলা জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ শামস উদ্দিন, সুনামগঞ্জের সাবেক সিভিল সার্জন সৈয়দ মোনাওয়ার আলী, জেলা সিপিবির সাবেক সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আন্দোলন কমিটির যুগ্ম সদস্যসচিব বদরুল কাদির শিহাব ও রাজু আহমেদ, সাবেক ছাত্রনেতা রিপন আহমেদ, সুহেল আহমদ, আকুল মিয়া প্রমুখ। বক্তারা বলেন, সুনামগঞ্জ-সিলেট সড়ক নিরাপদ করতে হলে এটিকে চার লেনে রূপান্তরিত করতে হবে। সড়কের পাশে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যা¤পাস করা যাবে না। যৌক্তিক কারণেই সুবিপ্রবির স্থায়ী ক্যা¤পাস জেলা সদরে সুবিধাজনক স্থানে করতে হবে। সড়কে দুজন শিক্ষার্থীসহ তিনজনের মর্মান্তিক মৃত্যুর দায় পরিবহন মালিক ও শ্রমিকদের এড়ানোর কোনো সুযোগ নেই। যে বাসের কারণে দুর্ঘটনা, সেটির কোনো ফিটনেস বা বৈধ কাগজপত্র ছিল না। চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল না। সড়কে এই হত্যার মিছিল থামাতে হবে। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যা¤পাস জেলার শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জে সুনামগঞ্জ টেক্সটাইল ইনিস্টিটিউটে অবস্থিত। সেখানে গত বছর পাঠদান শুরু হয়। এবার দ্বিতীয় ব্যাচে শিক্ষার্থীরা ভর্তি হচ্ছেন। অনেক শিক্ষার্থী জেলা শহর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরের ওই দুই শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করেন। শান্তিগঞ্জ থেকে শহরে ফেরার পথেই সুনামগঞ্জ-সিলেট সড়কে দুর্ঘটনায় শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর