সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ

অভিভাবক সভায় অসৌজন্যমূলক আচরণে উত্তেজনা

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৯:০৩:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৯:০৩:১৪ পূর্বাহ্ন
অভিভাবক সভায় অসৌজন্যমূলক আচরণে উত্তেজনা
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সদস্যদের এক সভায় অসৌজন্যমূলক আচরণের ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক সমালোচনা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট বিকেলে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সভায় অভিভাবক সদস্য ইসলাম উদ্দিনের সঙ্গে অফিস সহকারী কাম ক¤িপউটার অপারেটর হারুনুর রশীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি অসৌজন্যমূলক আচরণে রূপ নেয়। উপস্থিত অন্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ ধরনের আচরণের তীব্র নিন্দা জানান এবং বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। শিক্ষক বায়োজিদ হোসেন ও শহীদুল ইসলাম বলেন, অফিস সহকারী হারুনুর রশীদের কোনো দোষ ছিল না, এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। শিক্ষার্থী সাদিয়া আফরোজ নিহা, সাদিকা জাহান মিশকাত, রাকিবুল ইসলাম রোহান ও সাব্বির আহমদ রায়হান অভিযোগ করে বলেন, এ ধরনের ঘটনা রাজনৈতিক দ্বন্দ্বের ফল, আমরা রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই। অভিযোগের বিষয়ে হারুনুর রশীদ বলেন, শফিকুল ইসলাম রতন ও ইসলাম উদ্দিন দুই অভিভাবক সদস্য তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন এবং তিনি এর বিচার চান। অভিভাবক সদস্য শফিকুল ইসলাম রতন দাবি করেন, মিটিংয়ে ইসলাম উদ্দিন ও হারুনুর রশীদের মধ্যে উত্তেজনা তৈরি হলেও অহেতুক তাকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। অন্যদিকে ইসলাম উদ্দিন পাল্টা অভিযোগ করেন, আলোচনা চলাকালে হারুনুর রশীদ বাধা দেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন, পরে তার ভাই ও চাচাতো ভাই মারধরের চেষ্টা করলে উপস্থিতরা তা থামান। বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব হারুনুর রশীদ জানান, বিষয়টি স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ঘটেছে। দীর্ঘদিন ধরে আ.লীগের দুই গ্রুপের অন্তর্দ্বন্দ্বের ফলে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ ঘটনাটিকে দুঃখজনক ও অনাকাক্সিক্ষত হিসেবে মন্তব্য করেছেন। গভর্নিং বডির সভাপতি ও উপজেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ডা. এমদাদুল হক বলেন, দুই পক্ষের সঙ্গে কথা হয়েছে। কাল-পরশু বিদ্যালয়ে বসে বিষয়টির সমাধান করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা

ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা