সুনামগঞ্জ , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৮:৫৩:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৮:৫৩:১৯ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র অর্থায়ন ও জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিশ্বম্ভরপুর উপজেলার হাজেরা মুসলিম টেকনিক্যাল কলেজ প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ক্যাম্পে জেলার বিভিন্ন স্থান থেকে আগত মোট ১০০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে বাছাইকৃত ৩১ জন অসচ্ছল ও দরিদ্র ছানি রোগীর সফল অপারেশন করেন হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জনরা। উন্নত প্রযুক্তিতে কৃত্রিম লেন্স সংযোজনের মাধ্যমে অপারেশনের পর রোগীরা স¤পূর্ণ স্বাভাবিক দৃষ্টি ফিরে পান। উন্নতমানের চিকিৎসা পেয়ে রোগী ও তাদের স্বজনরা ডাচ্-বাংলা ব্যাংক ও জনতা চক্ষু হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অপারেশনকৃত রোগীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। তিনি বলেন, ডা”-বাংলা ব্যাংক শুধু ব্যাংকিং কার্যক্রমেই নয়, বরং সারা দেশের মতো সুনামগঞ্জের দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। তিনি আরও জানান, এ মানবিক কার্যক্রম বাস্তবায়নে অবদান রাখছেন সুনামগঞ্জের কৃতী সন্তান ও ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির এমডি ও সিইও আবুল কাশেম মোহাম্মদ শিরিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক সুনামগঞ্জ শাখার অফিসার রাশেদুজ্জামান রুবেল এবং জনতা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম