সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

পার্বত্য অঞ্চল নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে : সালাহউদ্দিন আহমদ

  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৮:২৬:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০৮:৩৩:০৭ পূর্বাহ্ন
পার্বত্য অঞ্চল নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে : সালাহউদ্দিন আহমদ
সুনামকণ্ঠ ডেস্ক ::
পার্বত্য অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (৯ আগস্ট) সিরডাপ মিলনায়তনে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতীয় নিরাপত্তা ভাবনা’ বিষয়ক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমদ বলেন, পার্বত্য অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র যাতে সফল না হয় সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। অখ- বাংলাদেশ ও সবাই বাংলাদেশি এই পরিচয়কে ধারণ করতে হবে। তিনি বলেন, দেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকল নৃ-গোষ্ঠী, উপজাতি, আধা উপজাতিসহ সকলকে বাংলাদেশি হতে হবে। ভাষা, একক সংস্কৃতি ও ধর্ম কোনো জাতিকে গঠন করে না। সকল ভাষাভাষী, ধর্মালম্বী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, ক্ষুদ্র নৃ গোষ্ঠী মিলেই একটি জাতি গঠন হয়। বিএনপির এই নেতা বলেন, বিগত সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে এই জাতিকে বিভক্ত করার মানসিকতা দেখেছি। স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও পক্ষ-বিপক্ষের কথা বলে আমাদের বিভক্ত করা হয়েছে। যাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল বলে আলাদা করতে চাই তারাও বিজয়ের পর তা অস্বীকার করেনি। বাংলাদেশের নিরাপত্তার জন্য ফ্যাসিস্ট বড় হুমকি উল্লেখ করে তিনি বলেন, এই ভূখ- নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যে কোনো পরিকল্পনা যাতে সফল হতে না পারে, সেজন্য সশস্ত্রবাহিনী, নিরাপত্তা বাহিনী, বুদ্ধিজীবী মহল সবাইকে সচেতন থাকতে হবে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স