সুনামগঞ্জ , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল সংসদে পাস কোথাও ধান কাটার উৎসব, কোথাও জলের নিচে স্বপ্ন মুক্তিপণ নেয়ার পরও অপহরণকারীরা ফেরত দেয়নি মোনায়েমকে, উৎকণ্ঠায় পরিবার টাঙ্গুয়ার হাওরে ৫০ কোটি টাকার প্রকল্প কমিউনিটি ভিত্তিক স্বপ্ন কি টিকে থাকবে? দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট : হাসনাত আব্দুল্লাহকে স্পিকার সংসদে ১৩ দিনে ৯১টি বিল পাস শাল্লায় নিরীহ পরিবারের বাসা দখলে ঘোষণা দিয়ে হামলা ত্যাগী নেত্রীদের মূল্যায়ন চায় বিএনপি’র তৃণমূল দালালের ফাঁদে নিঃস্ব অভিবাসন প্রত্যাশীরা, হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা দিরাইয়ে পৃথক সংঘর্ষে নিহত ২, আহত ২০ ঢাকা-দিল্লি সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান বিল’ পাস শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ কর্তন পরিদর্শনে জেলা প্রশাসক, মেরামতের নির্দেশ উদ্বোধন হলো ‘মা ও শিশু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ হাওরে দেশি ধান কাটা শুরু দোয়ারাবাজারে অভিযুক্ত শিক্ষককে কর্মস্থলে ফেরানোর চেষ্টায় শিক্ষার্থীদের বাধা বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষক নিহত উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাইফুল ইসলাম নিজেদের টাকায় সরকারি সড়ক সংস্কার করলেন এলাকাবাসী ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ সংসদে পাস

জাতীয় পার্টির চেয়ারম্যান হলেন আনিসুল ইসলাম, মহাসচিব রুহুল আমিন

  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৮:২১:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০৮:২১:৪৭ পূর্বাহ্ন
জাতীয় পার্টির চেয়ারম্যান হলেন আনিসুল ইসলাম, মহাসচিব রুহুল আমিন
সুনামকণ্ঠ ডেস্ক :: জাতীয় পার্টি (জাপা) থেকে বহিষ্কৃত নেতা-কর্মীদের উদ্যোগে আয়োজিত পার্টির দশম জাতীয় কাউন্সিলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দলের সাবেক সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। মহাসচিব নির্বাচিত হয়েছেন রুহুল আমিন হাওলাদার। এ ছাড়া কাজী ফিরোজ রশিদকে সিনিয়র কো-চেয়ারম্যান এবং মুজিবুল হক চুন্নুকে নির্বাহী চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর গুলশানের ইমানুয়েল পার্টি সেন্টারে জাতীয় পার্টির ১০তম জাতীয় কাউন্সিলে উপস্থিত কাউন্সিলরদের সমর্থনে নির্বাচিত হন তাঁরা। কাউন্সিল উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির তাঁদের নাম ঘোষণা করেন। কাউন্সিল অধিবেশনে জহিরুল ইসলাম জহির চেয়ারম্যান হিসেবে আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব হিসেবে রুহুল আমিন হাওলাদার, সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ এবং নির্বাহী চেয়ারম্যান হিসেবে মুজিবুল হক চুন্নুর নাম উত্থাপন করেন। পরে বিকল্প কোনো প্রস্তাব না থাকায় এসব পদে তাদের নির্বাচিত ঘোষণা করেন তিনি। জহিরুল ইসলাম জহির বলেন, চেয়ারম্যান বাকিদের সঙ্গে আলোচনা করে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আপনাদের ওয়াদা দিতে চাই, আজ থেকে আর কেউ অন্যায়ভাবে পার্টি থেকে বহিষ্কার হবেন না। যারা পার্টির জন্য কাজ করবেন, তাদের মূল্যায়ন করা হবে। আমরা আদর্শিক রাজনীতি করব এবং বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে কাজ করব। নবনির্বাচিত মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, আপনাদের সহযোগিতা পেলে দেশের মানুষের জন্য কাজ করতে পারব। যারা এই কাউন্সিলে আসেননি তাদেরও জাতীয় পার্টিতে আমন্ত্রণ জানাচ্ছি। এদিকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের ওপর আদালতের নিষেধাজ্ঞার সুযোগে দলের ভেতর নতুন মেরুকরণ তৈরি হয়েছে। জি এম কাদেরের বিরোধী অংশ ৫ আগস্ট এক সভায় দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করে। একই সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে জি এম কাদের যাঁদের বহিষ্কার করেছিলেন, তাঁদের সবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল করার সিদ্ধান্তও নেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স