সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল
মুহাম্মদপুরে মাদকবিরোধী সমাবেশ

মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান

  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৮:০২:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০৮:০২:৫২ পূর্বাহ্ন
মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরের ১নং ওয়ার্ডের মুহাম্মদপুর এলাকায় শুক্রবার রাতে মাদকবিরোধী সমাবেশ হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় দরগাহ প্রাঙ্গণে এই সমাবেশ হয়। সমাবেশ থেকে এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সুনামগঞ্জের পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের কাছে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। সমাবেশে সভাপতিত্ব করেন এইচএমপি উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আর্শাদ আলী। বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা জেলা প্রশাসনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুর রহমান, স্থানীয় বাসিন্দা মো. শাহেদ আলী, মো. মদরিছ আলী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. গোলাম রব্বানী, শিক্ষক জালাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, দৈনিক প্রথম আলোর সুনামগঞ্জ প্রতিনিধি অ্যাডভোকেট খলিল রহমান, স্থানীয় বাসিন্দা সমাজকর্মী জয়নাল আবেদীন, সালাহ উদ্দিন মো. মাহবুব, আহমদ নূর, ফরিদ আহমদ, আবদুস সাত্তার মো. মামুন, শিক্ষক জিয়াউর রহমান, আলী আমজদ, মিজান আহমদ, সৈয়দুর রহমান, রাসেল আহমদ. আতাউর রহমান, সুরত আলী প্রমুখ। বক্তারা বলেন, ইদানীং শহরের আদর্শ এলাকা হিসেবে পরিচিত মুহাম্মদপুর এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের উৎপাত বেড়েছে। স্থানীয় কিছু মাদকসেবীদের সহায়তায় বহিরাগত মাদক ব্যবসায়ীরা সেখানে যাচ্ছে। গভীর রাত পর্যন্ত এলাকার বিভিন্নস্থানে মাদকসেবীদের আড্ডা থাকে। পাশাপাশি অনলাইন জুয়াতেও আসক্ত হয়ে পড়ছে তরুণ সমাজ। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এলাকায় চুরি বেড়ে গেছে। এ বিষয়ে প্রশাসন ও পুলিশ বিভাগকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস