সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৭:৫৮:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০৮:৩৮:২০ পূর্বাহ্ন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার ::
গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দ্রুত বিচার আদালতে এবং আসাদুজ্জামান তুহিনের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার দাবি জানান। সুনামগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ যোগ দেন। দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক পঙ্কজ কান্তি দে’র সভাপতিত্বে ও সাংবাদিক অ্যাড. এ আর জুয়েল-এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, কবি ইকবাল কাগজী, অ্যাড. আনিসুজ্জামান শামীম, অ্যাড. আমিরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি শহিদুল ইসলাম, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, দৈনিক বাংলার প্রতিনিধি ও উদীচীর কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা যুব জমিয়তের সভাপতি হাফেজ মাওলানা ত্বাহা হোসাইন, দৈনিক বিজয়ের কন্ঠের জেলা প্রতিনিধি আব্দুস শহীদ, সাংবাদিক জিয়াউর রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে, তাদের ওপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখা। তুহিনের হত্যা গণমাধ্যমের স্বাধীনতার প্রতি হুমকি। এসময় বক্তারা হত্যাকা-ের তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানান। বক্তারা আরও বলেন, প্রকাশ্যে দিবালোকে এমন নৃশংস হত্যাকা- দেশের বিবেকবান মানুষকে ব্যথিত করেছে। এটি স্বাধীন সংবাদ মাধ্যম ও সাংবাদিকতার প্রতি চরম হুমকি। দেশের সর্বত্র একটা বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে। মানুষ আতঙ্কিত। বক্তারা আরও বলেন, এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বক্তারা নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পরিবারকে ক্ষতিপূরণ ও পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মীনা পাল, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, বিয়াম ল্যাবরেটরি স্কুলের ভাইস প্রিন্সিপাল আবুল হাসান লিপন, দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা স¤পাদক সজীব নন্দন দেব, দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার (দোয়ারাবাজার) আশিক মিয়া, দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার মোশফিকুর রহমান স্বপন, এখন টিভির সুনামগঞ্জ প্রতিনিধি লিপসন আহমেদ, ঢাকা পোস্টের প্রতিনিধি তামিম রায়হান, যমুনা টিভির জেলা প্রতিনিধি সোহানুর রহমান সোহান, সাংবাদিক উস্তার আলী, রাজু আহমদ, জেলা মহিলা পরিষদের কার্যকরী কমিটির সদস্য নিভা তালুকদার, ব্রাঞ্চ এক্সিকিউটিভ তৃণা দে, বাংলা টিভির প্রতিনিধি আল হাবিব, দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার জাকারিয়া আহমদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা