সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে শ্মশানঘাটে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৮:৩৩:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৮:৩৩:০৫ পূর্বাহ্ন
সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে শ্মশানঘাটে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ
সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা টিমের উদ্যোগে শহরের ধোপাখালিস্থ সুনামগঞ্জ কেন্দ্রীয় শ্মশানঘাটে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি। শুক্রবার, ৮ আগস্ট দুপুর ১২টায় শুরু হওয়া এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল- পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, ফুল গাছের চারা রোপণ এবং ডাস্টবিন স্থাপন। ফাউন্ডেশনের সদস্যরা সকাল থেকেই শ্মশানঘাটের বিভিন্ন স্থানে ঝাড়– দেন ও ময়লা-আবর্জনা অপসারণ করেন। পরে শ্মশানঘাট প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফুল গাছের চারা রোপণ করা হয়। এছাড়াও, সেখানে আগত লোকজনের ব্যবহারের জন্য ডাস্টবিন স্থাপন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্মশানঘাট পরিচালনা কমিটির দায়িত্বে থাকা সুজিত দাস, যতীন্দ্র মোহন তালুকদার, ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা টিমের সিনিয়র সদস্য অরুণ বৈদ্য অপু, টিম লিডার দুর্জয় দত্ত পুরকায়স্থ, সদস্য মিঠুন তালুকদার, লিকসন বর্মণ, সুব্রত বর্মণ, সাগর দাশ, সেবক দাশ, অমি দাস গুপ্ত, স্বপ্নীল চৌধুরী, নীরব বর্মণ, সুজিত বর্মণ প্রমুখ। সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা টিমের টিম লিডার দুর্জয় দত্ত পুরকায়স্থ বলেন, পরিচ্ছন্নতা আমাদের ধর্মীয় এবং সামাজিক দায়িত্ব। শ্মশানঘাটের মতো পবিত্র স্থান পরিচ্ছন্ন রাখা আমাদের সম্মিলিত দায়িত্ব। আমরা চাই, এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়–ক। সংগঠনের সিনিয়র সদস্য অরুণ বৈদ্য অপু বলেন, পরিবেশ রক্ষা এবং ধর্মীয় স্থানের মর্যাদা রক্ষার উদ্দেশ্য নিয়েই আমরা কাজ করছি। এই কর্মসূচি তারই অংশ। ভবিষ্যতেও আমরা এরকম সেবামূলক কার্যক্রম চালিয়ে যেতে চাই। কেন্দ্রীয় শ্মশান পরিচালনা কমিটির দায়িত্বে থাকা সুজিত দাশ বলেন, “সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা টিমের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। শ্মশানঘাট আমাদের ধর্মীয় ও সামাজিক জীবনের একটি গুরুত্বপূর্ণ স্থান। কিন্তু দুঃখজনকভাবে এই ধরনের স্থানগুলো অনেক সময়ই অবহেলিত থাকে। আজকে যে পরিচ্ছন্নতা অভিযান, ফুলের চারা রোপণ ও ডাস্টবিন স্থাপন হয়েছে - তা শুধু পরিবেশ রক্ষায় নয়, বরং মানুষের সচেতনতা বৃদ্ধিতে এক অনন্য দৃষ্টান্ত। আমি শ্মশানঘাট পরিচালনা কমিটির পক্ষ থেকে এই মহতী উদ্যোগে যুক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। ভবিষ্যতেও আমরা এ ধরনের কার্যক্রমে সর্বাত্মক সহায়তা দিতে প্রস্তুত। এলাকার প্রবীণ ব্যক্তি যতীন্দ্র মোহন তালুকদার বলেন, এটি শুধু একটি সেবা নয়, এটি একটি ধর্মীয় কর্তব্যও বটে। নতুন প্রজন্মকে এরকম কাজে অংশ নিতে দেখে আমরা খুবই আনন্দিত। ফাউন্ডেশনকে এ ধরণের মহৎ উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু