সুনামগঞ্জ , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি জুলাইয়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১ জীবিত থাকতে পায়নি, মৃত্যুর পর আইসিইউতে হাম-আক্রান্ত শিশু- অভিযোগ বাবা-মায়ের ডা. সৈয়দ মোনাওয়ার আলী : জনকল্যাণে অনন্য পথিকৃৎ ভারতীয় মদসহ কথিত সাংবাদিক লিটন আটক ট্রাভেলস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বোকা নদীর সেতুতে ঝুলছে ডাম্প ট্রাক, চালক পলাতক সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার, গুয়াহাটি ক্যাম্পে মানবেতর জীবন সুনামগঞ্জের যুবকের বৈঠার টানেই চলে জীবন-সংসার রবীন্দ্রনাথের জীবন, কর্ম ও দর্শন নিয়ে সাহিত্য আড্ডা দিরাই বিএনপি’র অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

শান্তিগঞ্জে পিএফজির সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৮:২৬:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৮:২৬:০১ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে পিএফজির সভা অনুষ্ঠিত
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় ‘পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শান্তিগঞ্জের আব্দুল মজিদ কলেজের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পিস এম্বাসেডর সিরাজ মিয়া এবং সঞ্চালনা করেন পিস এম্বাসেডর জিয়াউর রহমান জিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা। বক্তারা বলেন, পিএফজির কার্যক্রমকে আরও ফলপ্রসু করতে হলে প্রতিটি সদস্যকে সক্রিয়ভাবে স¤পৃক্ত রাখতে হবে এবং এ ক্ষেত্রে পিস এম্বাসেডর ও সমন্বয়কারীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। সভায় বক্তৃতা করেন পিএফজির এম্বাসেডর লিটন মিয়া, সুজন-সুশাসনের জন্য নাগরিক শান্তিগঞ্জ উপজেলা সভাপতি আবু সাইদ, বিএনপি সদস্য শেফালী আক্তার, জেসমিন আক্তার, খোরশেদা, সফিকুল ইসলাম, কাজলী হিজরা, ছুরত মিয়া, মতিউর রহমান প্রমুখ। সভায় চলতি মাসেই ‘নারী শান্তি সহায়ক দল’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বক্তারা আশা প্রকাশ করেন, নারীদের সক্রিয় অংশগ্রহণে শান্তিগঞ্জে শান্তি, সহাবস্থান ও সম্প্রীতির পরিবেশ আরও শক্তিশালী হবে। সভাটি স্থানীয় পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে গণ্য করা হচ্ছে, যা শান্তিগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন

সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন