সুনামগঞ্জ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করবে এআই শাল্লার কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তীর প্রয়াণ, লোকসংগীতে রেখে গেলেন অনন্য অবদান বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন ভাটির জনপদে ‘ভাইয়াফি কুস্তি’ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিবৃতি ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি নাব্যতা সংকটে রঙ্গারচরা-পাটলাই নদী খননের দাবিতে মানববন্ধন অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ তলবের পরও যাননি প্রকল্প এলাকায়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

তাহিরপুরে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৮:১৬:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৮:১৬:০৭ পূর্বাহ্ন
তাহিরপুরে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে ৬০ পিস ইয়াবাসহ আল ফয়সাল (৩০) নামের যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার নাগরপুর গ্রামের মৃত সুজাত মিয়ার ছেলে। গত বৃহ¯পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে বাদাঘাট বাজারের আলহাজ্ব জয়নাল আবেদীন মার্কেটের দক্ষিণ পাশের পাকা রাস্তা থেকে তাকে আটক করে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল। এ সময় তার সঙ্গে থাকা উপজেলার কুনাটছড়া গ্রামের মৃত মিন্নত আলীর ছেলে রহমত আলী (৩৮) পালিয়ে যায়। এসআই হাফিজুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে রহমত আলী ও ফয়সাল বাদাঘাটসহ উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফয়সালকে আটক ও তার দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ফয়সালকে আটক ও রহমত আলীকে পলাতক আসামি দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে ফয়সালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন

এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন