সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান

সুনামগঞ্জ : সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৮:১৩:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৮:১৩:৩৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জ : সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত
২০২৪ সালের আগস্টে রাজনৈতিক অস্থিরতায় দেশজুড়ে যখন প্রশাসনিক শূন্যতা, সহিংসতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছিল, তখন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছিল সুনামগঞ্জ। ৫ আগস্ট পরবর্তী টানা তিনদিন সরকারবিহীন পরিস্থিতিতেও এখানে বড় কোনো সহিংসতা, লুটপাট বা সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেনি, যা শুধু সুনামগঞ্জের জন্য নয়, গোটা বাংলাদেশের জন্যই এক অনন্য উদাহরণ। এ সময় সুনামগঞ্জের রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে একযোগে শান্তি ও নিরাপত্তা রক্ষায় কাজ করেছেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান - সবার ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দিয়েছেন ভিন্ন মতাদর্শের নেতাকর্মীরাও। বিরোধী দল ও সুধীজন বুক চিতিয়ে রক্ষা করেছেন সাধারণ মানুষের জানমাল। ফলে অরাজকতার ভয়াবহ ঢেউ এখানে আঘাত হানতে পারেনি। এই ঐতিহ্য সুনামগঞ্জের নতুন নয়। ব্রিটিশ আমলে সাম্প্রদায়িক দাঙ্গা, ষাটের দশকে সিলেটি-আবাদি দ্বন্দ্ব, কিংবা বাবরী মসজিদ দাঙ্গার সময়ও স্থানীয় নেতৃবৃন্দ সাহসের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়ে সম্প্রীতির ইতিহাস রক্ষা করেছেন। ২০২৪ সালের ঘটনাও সেই গৌরবময় ধারাবাহিকতারই আরেক উজ্জ্বল অধ্যায়। অন্তর্বর্তী সরকারের এক বছর পেরিয়ে আজও সুনামগঞ্জে বড় কোনো সাম্প্রদায়িক বা রাজনৈতিক সহিংসতা ঘটেনি। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা দ্রুত নিয়ন্ত্রণে এসেছে - যা প্রমাণ করে, সংকটে ঐক্যবদ্ধ সুনামগঞ্জবাসীই শান্তির সর্বশ্রেষ্ঠ রক্ষক। আমরা মনে করি, সুনামগঞ্জের এই অভিজ্ঞতা সারাদেশের জন্য শিক্ষা হতে পারে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও মানবিক দায়িত্ব, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধই পারে একটি সমাজকে অরাজকতা থেকে রক্ষা করতে। তাই, সুনামগঞ্জের এই অমূল্য ঐতিহ্যকে শুধু ধরে রাখাই নয়, তা সারাদেশে ছড়িয়ে দেওয়া সময়ের দাবি। শান্তি ও সম্প্রীতির এই মডেল আমাদের অনুপ্রেরণা হয়ে থাকুক - যাতে যে কোনো রাজনৈতিক বা সামাজিক সংকটে আমরা বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে  না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী