সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

চেলা নদীতে থামছে না বালু উত্তোলন, ক্ষোভে ফুঁসছেন ৬ গ্রামের মানুষ

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৮:১২:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৮:১২:২৫ পূর্বাহ্ন
চেলা নদীতে থামছে না বালু উত্তোলন, ক্ষোভে ফুঁসছেন ৬ গ্রামের মানুষ
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজারের চেলা নদীতে ড্রেজার সিন্ডিকেটের অবৈধ বালু উত্তোলন থামছেই না। নদীর বুক চিরে দিন-রাত বালু লুটে ক্ষয়ে যাচ্ছে তীর, বিলীন হচ্ছে ফসলি জমি। এর প্রতিবাদে শুক্রবার (৮ আগস্ট) উত্তাল হয়ে ওঠে দোয়ারাবাজারের ছয় গ্রাম। দুপুর ১টায় নরসিংপুর ইউনিয়নের পূর্বচাইরগাঁও খেয়াঘাটে কয়েক শত শ্রমিক ও গ্রামবাসী বিক্ষোভ মিছিল শুরু করেন। পূর্বচাইরগাঁও, সারপিনপাড়া, সোনাপুর, চাইরগাঁও, হাবিবনগর ও রহিমের পাড়া গ্রামের মানুষ কাস্টমস অফিস ও বিজিবি টহল পোস্ট পেরিয়ে সোনালী চেলা বিজিবি ক্যা¤েপ গিয়ে ড্রেজার বন্ধে তাৎক্ষণিক পদক্ষেপ দাবি করেন। পরে তারা চাইরগাঁও অটোস্ট্যান্ড ও পূর্বচাইরগাঁও গ্রাম প্রদক্ষিণ করে খেয়াঘাটে ফিরে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করে। গ্রামবাসীরা অভিযোগ করেন, রাতের আঁধারে ড্রেজার বসিয়ে নদী কেটে নিচ্ছে সিন্ডিকেট। এতে ভাঙছে ঘরবাড়ি, হারাচ্ছে জমি, জীবিকা সংকটে পড়ছে শত শত পরিবার। এদিকে, বিক্ষোভ মিছিলের পর ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সাথে আলোচনা করেন দোয়ারাবাজার থানার এসআই আব্দুল জলিল, এএসআই ফরহাদ হোসেন। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে বৈধসকল আইনী সহযোগিতায় পুলিশ সবসময় পাশে আছে বলে তারা জানান। এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন স¤পূর্ণ অবৈধ। নদীতে ড্রেজার মেশিন বসালে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য