সুনামগঞ্জ , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই” প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনে সভা ২৮ জুলাই থেকে নৌ-পরিবহন ধর্মঘটের ঘোষণা শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা-শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের বিরোধিতা করে জেলা জমিয়তের স্মারকলিপি

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৮:২০:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৮:২০:৪৯ পূর্বাহ্ন
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের বিরোধিতা করে জেলা জমিয়তের স্মারকলিপি
স্টাফ রিপোর্টার :: ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন চুক্তি বাতিল ও তাদের সকল কার্যক্রম বন্ধের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, সুনামগঞ্জ জেলা শাখা স্মারকলিপি প্রদান করেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তারা এ স্মারকলিপি দেন। স্মারকলিপি প্রদান শেষে জেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী সাংবাদিকদের বলেন, গাজায় যখন ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, শিশু ও নারীদের হত্যা করছে, তখন জাতিসংঘের মানবাধিকার সংস্থা চুপ করে বসে থাকে। অথচ আমাদের শান্তিপূর্ণ দেশে এসে মানবাধিকারের পাঠ শেখাতে চায় - এটা নিঃসন্দেহে দুরভিসন্ধিমূলক। জেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম বলেন, বিশ্বজুড়ে মুসলমানদের উপর নির্যাতনের বিরুদ্ধে জাতিসংঘ সম্পূর্ণ ব্যর্থ। এমন একটি সংস্থার অফিস বাংলাদেশে থাকতে পারে না। অবিলম্বে জাতিসংঘের সঙ্গে হওয়া চুক্তি বাতিল করতে হবে। অন্যথায় জমিয়ত রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, সহসভাপতি মাওলানা আব্দুল ওয়াহহাব, মাওলানা মুস্তাক আহমদ গাজীনগরী, সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক মাওলানা রুকন উদ্দিন, সহসাধারণ স¤পাদক মুফতি আব্দুল হক আহমদী, মাওলানা ইলিয়াস হোসাইন, মাওলানা তাফাজ্জুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, অর্থ স¤পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, প্রচার স¤পাদক মাওলানা আরশদ নোমান ইচ্ছারচরী, শিল্প ও বাণিজ্য স¤পাদক মাওলানা রমজান হোসাইন, মাওলানা আবুল কাসেম সাইদ, মাওলানা ইকরাম হোসাইন, পৌর জমিয়তের সাধারণ স¤পাদক মাওলানা মুবাশ্বির আহমদ, কৃষি সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, অফিস সম্পাদক মাওলানা আব্দুল্লাহ গাজীনগরী, যুব স¤পাদক মুফতি তাফাজ্জুল হক্ব, মাওলানা জাহাঙ্গীর আলম খান, মাওলানা ফখরুদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি মাওলানা আবুল কাশেম সাইদ, ক্বারী আহমদ শফী, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা তাহা হোসাইন, পৌর যুব জমিয়তের সভাপতি মাওলানা হাসান আহমদ দুলাল, শান্তিগঞ্জ উপজেলা যুব জমিয়তের সভাপতি গাজী আবুল কালাম, ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাহমুদ ফারাবী প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ

নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ