সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৮:১৪:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৮:১৪:১৪ পূর্বাহ্ন
নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: নিরাপদ সড়কের দাবিতে সুনামগঞ্জ শহরে মানববন্ধন কর্মসূচি পালন করছে বিভিন্ন সামাজিক সংগঠন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আলফাত স্কয়ারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা নুরুল হাসান আতাহার-এর সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক ওবায়দুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন এইচএমপি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক শাহিনা চৌধুরী রুবি, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আবুল হোসেন, সাংবাদিক খলিল রহমান, মাহবুবুর রহমান পীর, হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, সুজন’র সাধারণ স¤পাদক ফজলুল করিম সাঈদ, বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, সভাপতি মাহবুবা আক্তার জেবা প্রমুখ। এসময় বক্তারা বলেন, সিলেট-সুনামগঞ্জ সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলছে। লক্কর ঝক্কর বাস চলছে। ড্রাইভারদের বেপরোয়া গতি সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া হেলপাররা গাড়ি চালাচ্ছে। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফিটনেসবিহীন যানবাহন বন্ধ করা হচ্ছে না। যার কারণে দুর্ঘটনা বাড়ছে। দুর্ঘটনার কারণ চিহ্নিত না করায় দুর্ঘটনা বাড়ছে। মানুষ রাস্তায় মারা যাচ্ছে। এসময় বক্তারা ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধের দাবি জানান। এদিকে ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এই স্লোগানকে সামনে রেখে যানবাহনের গতি কমানো, চালকদের প্রশিক্ষণ ও ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ করে সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবিতে দুপুর সাড়ে ১২ টায় মানববন্ধন করে ‘নিরাপদ সড়ক চাই’, সুনামগঞ্জ জেলা কমিটি।। বক্তারা দাবি উত্থাপন করে বলেন- ফিটনেসবিহীন যান চলাচল স¤পূর্ণ নিষিদ্ধ করে টাকার বিনিময়ে লাইসেন্স ও ফিটনেস দেয়া বন্ধ করতে হবে। সিলেট সুনামগঞ্জ রাস্তা ৪ লেনে উন্নীত করতে হবে, পরিবহনে চাঁদাবাজি, যত্রতত্র পার্কিং/স্ট্যান্ড বন্ধ করতে হবে, সড়ক আইনের কঠোর প্রয়োগ করতে হবে। চালক এবং পথচারী উভয়ের মধ্যে ট্রাফিক আইন ও নিরাপত্তা বিষয়ক সচেতনতা বাড়িয়ে হাইওয়ে রোডে অনুমোদনবিহীন পরিবহন বন্ধ করতে হবে। যানবাহনের বেপরোয়া গতি কমাতে অদক্ষ চালক ও হেলপার দিয়ে যানবাহন চালানো যাবে না। অতিরিক্ত ভাড়া ও নৈরাজ্য বন্ধ করতে দুর্ঘটনার কারণ চিহ্নিত করে তা প্রতিকারের দ্রুত ব্যবস্থা করতে হবে। সংগঠনের সহ-সভাপতি মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় ও সংগঠনের উপদেষ্টা মো. মনসুর আলম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি’র সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট সাইদুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, দুর্ঘটনায় মৃত্যুবরণকারী আফসানা জাহান খুশির মামা সাইফুল আলম সদরুল, সাংবাদিক মাহবুবুর রহমান পীর, দুর্ঘটনায় মৃত্যুবরনকারী ¯েœহার ভাই রাজ চক্রবর্তী, সংগঠনের সাধারণ স¤পাদক আবু হানিফ, সাংগঠনিক স¤পাদক মোহাম্মদ নুর, প্রচার স¤পাদক মাহফুজুর রহমান সজিব, রেজাউল করিম কাপ্তান, রাজু আহমেদ, মুজাহিদুর ইসলাম মজনু, ওবায়দুল মুন্সী, কর্নবাবু দাশ, জেলা যুব জমিয়তের সভাপতি ত্বাহা হোসাইন, শ্রমিক কল্যাণ সভাপতি জসিম উদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ ঐক্য পরিষদ সুহেল আলম, আবু সুফিয়ান টিপু, শেখ সাব্বির, ফজলে রাব্বি খান, সামিনা চৌধুরী, সেলিনা আক্তার, সাজ্জাদুর রহমান পিয়াল, আবুল হাসনাত, জাবেদ আহমদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু