সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার

৫৫ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৮:১১:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৮:১১:২৪ পূর্বাহ্ন
৫৫ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: ৫৫ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর ৫টার দিকে সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়াঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নতুন গোদীগাঁও গ্রামের ইমান আলীর ছেলে ইসমাইল হোসেন (২২)। সুনামগঞ্জ সদর থানার এসআই মাহমুদুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নুরুজ্জামান ভুঁইয়ার নেতৃত্বে হালুয়াঘাট পারাপার এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় মদ বহনের সময় ইসমাইলকে ৫৫ বোতল ভারতীয় মদসহ আটক করা হয়। পুলিশ জানিয়েছে, ইসমাইল ওই মদ ব্যবসার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স