সুনামগঞ্জ , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য

জামালগঞ্জে ইউনিয়ন বিএনপি’র কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৮:০৩:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৮:০৩:৪১ পূর্বাহ্ন
জামালগঞ্জে ইউনিয়ন বিএনপি’র কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জ উপজেলায় সদ্য ৬ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সদর ইউনিয়ন বিএনপি কমিটির বিরুদ্ধে বঞ্চিত নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অভিযোগ করেন, দলীয় মূল্যায়ন ও দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষা উপেক্ষা করে কমিটিতে অযোগ্য ও আওয়ামী ফ্যাসিস্টদের স্থান দেওয়া হয়েছে। ওয়ার্ড বিএনপির কমিটি এখন পারিবারিক কমিটিতে রূপ নিয়েছে। তারা এই কমিটি বাতিলের দাবি জানান। জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ স¤পাদক মো. জামির আলী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে উদ্দেশ্য করে বলেন, আমরা আপনাদের চোখ রাঙানিতে ভয় পাই না। আপনারা আমাদেরকে মূল্যায়ন না করলে আমরা জেলা কমিটির কাছে অভিযোগ করবো। প্রয়োজনে কেন্দ্রীয় নেতাকর্মীদের শরণাপন্ন হবো। তবুও আমরা পিছু হটবো না। তাই অনতিবিলম্বে এই পকেট কমিটিকে বাদ দিয়ে নতুন করে কমিটি করুন। বৃহ¯পতিবার বিকেলে সদর ইউনিয়নের উজান লালপুর পয়েন্টে ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম ও সদর ইউনিয়নের সাবেক সাধারণ স¤পাদক মো. জামির আলীর সঞ্চালনায় বঞ্চিত বিএনপি নেতাকর্মীদের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করে বলেন, নতুন কমিটি ঘরোয়াভাবে তৈরি করা হয়েছে এবং ত্যাগী নেতাকর্মীদের মতামত উপেক্ষা করা হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মফিজুর রহমান, জালাল আহমেদ ভূঁইয়া, সাবেক সহসাধারণ স¤পাদক মাহবুবুল আলম মুবির, দপ্তর স¤পাদক গণি ভূঁইয়া, সহসাংগঠনিক স¤পাদক আলী আমজাদ, সাবেক ওয়ার্ড সাধারণ স¤পাদক হোসেন আহমেদ ও বিএনপি নেতা আলী হোসেন, নবী হোসেন, মেহেদী হাসান হীরা। তারা দলের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ত্যাগী ও সক্রিয় কর্মীদের মূল্যায়ন না হলে বিএনপির সাংগঠনিক ভিত্তি দুর্বল হয়ে পড়বে। অবিলম্বে বিতর্কিত কমিটি বাতিল করে ত্যাগীদের নিয়ে পুনর্গঠনের দাবি জানান তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি