সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা
সড়ক দুর্ঘটনায় নিহত ৩

দায়ীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৭:৫৮:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৭:৫৮:৪৯ পূর্বাহ্ন
দায়ীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হওয়ার প্রতিবাদ, নিরাপদ সড়ক, দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার ও ক্ষতিপূরণের দাবিতে মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। বৃহ¯পতিবার (৭ আগস্ট) বেলা ১১টা থেকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে সড়ক দুঘর্টনাকে ‘রাষ্ট্রীয় হত্যাকা-’ দাবি করে অনতিবিলম্বে ‘হত্যা’র সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়। নিরাপদ সড়ক নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। একপর্যায়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে ফিটনেস বিহীন গাড়ি, লাইসেন্স বিহীন গাড়ি চেক করেন। পরে প্রায় আধাঘন্টা অবরোধের পর পুলিশ প্রশাসনের অনুরোধে এবং এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে তারা অবরোধ থেকে সরে আসেন। পরে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহার নেতৃত্বে শান্তিগঞ্জ থানা পুলিশ, জয়কলস হাইওয়ে থানা পুলিশ ও শিক্ষার্থীদের সহযোগিতায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কালে মোটরযান আইনে ৪টি বাস, ৫টি সিএনজি গাড়ি ও ১টি মোটর সাইকেলসহ মোট ১০ টি মামলা দেয়া হয় এবং নগদ ২৩,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ঘটনার ইতিমধ্যে ২৪ ঘণ্টা পার হয়ে গেছে, এখনও ঘাতক বাস চালককে আটক করেনি প্রশাসন। এসময় শিক্ষার্থীরা ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, আমাদের বোন মারা গিয়ে এখন কবরে অথচ প্রশাসন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে পারেনি। আমাদের প্রশ্ন হচ্ছে তারা করছে টা কি? আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ না করে, আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো। শিক্ষার্থী তাকবিল হোসেন বলেন, আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করি, তারা যেন তাৎক্ষণিকভাবে আমাদেরকে নিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কের ফিটনেসবিহীন পরিবহনকে আটক করে মামলা দেয়। কিন্তু পুলিশ দাড়িয়ে দাড়িয়ে তামাশা দেখছে। কোনো পদক্ষেপ নেয়নি। এরপর আমরা বাধ্য হয়ে নিজেরা এই সড়কের বাসগুলোর ফিটনেস ও লাইসেন্স দেখার চেষ্টা করি। কিন্তু ১০ বাসের মধ্যে ১০টা বাসেরই কাগজপত্র ঠিকঠাক ছিল না। এদেরকে দ্রুত আইনের আওতায় এনে সড়ক নিরাপদের দাবি জানাই। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা বলেন, পুরো মাসজুড়ে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে বেশকিছু সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। বিশেষ করে শিক্ষার্থী ও অন্যান্য লোকজনদের কাছ থেকে জেনেছি। এ সড়কের অধিকাংশ যানবাহনের ফিটনেস বা লাইসেন্স নেই। তাই নিয়মিত অভিযানের অংশ হিসাবে আজকের এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন

দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন