সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

সুনামগঞ্জে শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৯:৪৫:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৯:৪৬:১১ অপরাহ্ন
সুনামগঞ্জে শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার চরমহল্লা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) চরমহল্লা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আরিফুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চরমহল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার পাল।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন বলেন, ’শুধুমাত্র ভালো ফল করাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়, বরং একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলাও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। তিনি শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। মতবিনিময় সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন স্কুলের নবম, দশম শ্রেণি ও স্কুল পরিদর্শন করেন। স্কুল পরিদর্শন শেষে চরমহল্লা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক বিলকিস বেগম, হাজী মোহাম্মদ ছমরু মিয়া, অভিভাবক আব্দুল আওয়াল, খলিলুর রহমান, কবির আহমেদ, শফিকুল মেম্বার প্রমুখ। মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে, সুনামগঞ্জ সদর উপজেলাধীন মোল্লাপাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং সাদকপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন শেষে মোল্লাপাড়া ইউনিয়নের শিশুদের মধ্যে শিশুখাদ্য এবং হতদরিদ্রের মধ্যে শুকনো খাবারের প্যাকেট বিতরণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু