সুনামগঞ্জ , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৮:১২:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৮:২০:৫১ পূর্বাহ্ন
জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
স্টাফ রিপোর্টার ::
গত ৫ আগস্ট সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। গৃহীত কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সোহাগ মিয়ার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূরসহ স্থানীয় জনসাধারণ। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। ওইদিন সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আহত যোদ্ধাদের সম্মাননা, জুলাই শহিদ পরিবারের সম্মিলন ও স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রানী রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, জেল পরিষদের নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, জুলাই গণ-অভ্যুত্থানে আহত ফয়সাল আহমেদসহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থান আহতবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও গণমাধ্যমকর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম