সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

কৃষি ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৮:১১:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৮:১১:০২ পূর্বাহ্ন
কৃষি ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ৬ আগস্ট সারাদেশের মতো বাংলাদেশ কৃষি ব্যাংক, সুনামগঞ্জ মুখ্য অঞ্চলের ৩০টি শাখায় উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সারা জেলায় প্রায় তিন হাজার নিমের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। বিভিন্ন উপজেলায় বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হোসেন, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকতউল্লাহ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খানসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ। বাংলাদেশ কৃষি ব্যাংক, সুনামগঞ্জ জেলার প্রধান মোহাম্মদ ফয়জুর রহমান শহীর বিকেবি, জামালগঞ্জ শাখার নিজস্ব ভূমিতে সকাল সাড়ে নয়টায় নিমগাছ রোপণ করার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এদিকে, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষিব্যাংক সুনামগঞ্জ জেলা শাখা। বুধবার সকালে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান খান ও সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ। বেলা ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন, বাংলাদেশ কৃষি ব্যাংক সুনামগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপক মোস্তাক হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ। উল্লেখ্য, উক্ত কর্মসূচিতে বাংলাদেশ কৃষি ব্যাংক সুনামগঞ্জ জেলা শাখার অর্থায়নে নিম জাতীয় বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করা হয়। -সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি