সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন

জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৭:৫১:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৭:৫১:০১ পূর্বাহ্ন
জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচন সম্পন্ন
★সভাপতি জহিরুল ইসলাম, ★কার্যকরী সভাপতি আমিনুর রশীদ, ★সাধারণ সম্পাদক মাহবুবুল হক। স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সমিতির সাবেক তিন বারের সাধারণ স¤পাদক জহিরুল ইসলাম। তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুহিব উদ্দিন চৌধুরী পেয়েছেন ৩০ ভোট। ৪৬ ভোট পেয়ে কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন সমিতির অন্যতম সদস্য জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আমিনুর রশীদ। তার নিকট প্রতিদ্বন্দ্বী শাহানুর আহমদ পেয়েছেন ৩৯ ভোট। সাধারণ স¤পাদক পদে ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহবুবুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মুকিত মুকুল পেয়েছেন ৩৯ ভোট। এছাড়াও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আখলুছ আলী ও আব্দুল মমিন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৫৯ ভোট পেয়ে মো. জাকারিয়া ও ৫৪ ভোট পেয়ে আব্দুল লতিফ, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে লায়েক আহমদ, কোষাধ্যক্ষ পদে ৫৩ ভোট পেয়ে মোমেনুজ্জামান চৌধুরী এবং নির্বাহী সদস্য পদে ৭০ ভোট পেয়ে মাজহারুল ইসলাম, ৫৪ ভোট পেয়ে শিপন মিয়া, ৫২ ভোট পেয়ে মো. এনামুল হক ও ৪৬ ভোট পেয়ে মো. তোরাব আলী নির্বাচিত হয়েছে। নির্বাচনে মোট ভোট ছিল ৯০টি। নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন আবুল কাশেম, মুজিবুর রহমান, সালমান আহমদ। গত মঙ্গলবার সকাল ১০টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে। অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ

ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ