সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ তলবের পরও যাননি প্রকল্প এলাকায়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী চুমু বা আদরের আড়ালে শৈশবের অস্বস্তি ও ট্রমার গল্প জামালগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যয় স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন জগন্নাথপুরে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেফতার ৪ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎জামালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, গ্যাসের অতিরিক্ত দাম নেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা সুনামকণ্ঠে সংবাদ প্রকাশের পর দুই প্রতিবন্ধী সন্তান পেল হুইলচেয়ার সুনামগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত, মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছাতকে বন বিটের ৩০ হাজার চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ ‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক ‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিশেষ প্রার্থনা ও সভা

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৭:৪০:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৭:৪০:৪৭ পূর্বাহ্ন
জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিশেষ প্রার্থনা ও সভা
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পরলোকগত ছাত্র-জনতার আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় সুনামগঞ্জে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের নতুনপাড়াস্থ শ্রীশ্রী মহাপ্রভুর মন্দিরে এই কর্মসূচির আয়োজন করে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এবং পুরোহিত ও সেবাইত দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, সুনামগঞ্জ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী হৃদয়ানন্দ মহারাজ। মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক রবীন আচার্য্য, টিওটি সুবিমল চক্রবর্তী চন্দন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৌর গোপাল দাস, কৃষ্ণ গোপাল দাস, নারায়ণ চক্রবর্তী, অশোক গোস্বামী, ফিল্ড সুপারভাইজার দৃষ্টি রায়, মন্দিরভিত্তিক শিক্ষাকেন্দ্রের শিক্ষক সুমা দাস, সুবর্ণা বণিক, মনি চক্রবর্তী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ভক্তবৃন্দ। আলোচনার শেষে অমিত চক্রবর্তীর পরিচালনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনায় শহীদ ছাত্রদের আত্মার শান্তি, আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ

অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ