সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

বালুমহাল বন্ধে মানবেতর জীবন

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৭:৩৫:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৭:৩৫:৪৯ পূর্বাহ্ন
বালুমহাল বন্ধে মানবেতর জীবন
শ্রমজীবী মানুষের কথা ভাবতে হবে তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জের ২০ হাজারেরও বেশি শ্রমজীবী মানুষ আজ চরম দুঃসহ সময় পার করছেন। যাদুকাটা নদীর বালুমহালটি দীর্ঘ চার মাস ধরে বন্ধ। ইজারা কার্যক্রম আদালতের স্থগিতাদেশে আটকে থাকায় শ্রমিক, মাঝি, ব্যবসায়ীসহ হাজারো পরিবার আজ রুজি-রোজগারহীন, অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে। বলার অপেক্ষা রাখে না, পরিবেশ রক্ষা ও নদীর স্বাভাবিক গতিপথ বজায় রাখা অবশ্যই জরুরি। এক্ষেত্রে বিগত দিনে কিছু অসাধু ইজারাদারদের অবৈধ ড্রেজিং কার্যক্রম এবং নদীর তীর কেটে পরিবেশ ধ্বংসের বিষয়টি উদ্বেগজনক ছিল। তাই আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপও যৌক্তিক। এই প্রক্রিয়ার অংশ হিসেবে উচ্চ আদালতের নির্দেশে ভূমি মন্ত্রণালয় ও খনিজ স¤পদ মন্ত্রণালয়ের মধ্যে দায়িত্ব নির্ধারণ এবং প্রতিবেদন দাখিলের কথা থাকলেও, তা এখনো হয়নি। ফলে একটি বালুমহালের স্থগিতাদেশ আজ হাজারো মানুষের জীবিকার গলায় দড়ি হয়ে দাঁড়িয়েছে। এ দায় কে নেবে? একদিকে যেমন রাষ্ট্র হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব, অন্যদিকে বন্ধ হয়ে গেছে দেশের বিভিন্ন অঞ্চলে নির্মাণকাজের অন্যতম কাঁচামাল- বালুর সরবরাহ। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বহু জেলার ব্যবসায়ী ও কর্মজীবী মানুষও। এ অবস্থায় যাদুকাটা বালুমহাল নিয়ে যে প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে তা অবিলম্বে সমাধান করতে হবে। পাশাপাশি, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রযুক্তিনির্ভর নজরদারি ও টেকসই ব্যবস্থাপনার রূপরেখা দিতে হবে। সবচেয়ে বড় কথা, যাদের শ্রমে-ঘামে এই দেশ চলে, সেই শ্রমিকদের জীবন যেন কোনো জটিলতার কারণে থমকে না যায়। বিচার হোক, তবে মানুষের জীবিকার পথ আটকে রেখে নয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স