সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

বাসায় ফিরে জন্মদিনের কেক কাটার কথা ছিল খুশি’র

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৭:২৯:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৮:০০:১৫ পূর্বাহ্ন
বাসায় ফিরে জন্মদিনের কেক কাটার কথা ছিল খুশি’র
স্টাফ রিপোর্টার ::
আফসানা জাহান খুশি’র জন্মদিন ছিল বুধবার (৬ আগস্ট)। সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটে ক্লাস এবং বান্ধবীদের সাথে জন্মদিন উদযাপন শেষে শান্তিগঞ্জ থেকে দুপুরে সিএনজিচালিত অটোরিকসায় সুনামগঞ্জ শহরের বাসায় ফিরছিলেন। কথা ছিল বাসায় ফিরে রাতে মা-বাবাকে নিয়ে জন্মদিনের কেক কাটবেন। কিন্তু সুনামগঞ্জ-সিলেট সড়কের বাহাদুরপুর এলাকায় ঘাতক একটি বাস তাকে বহনকারী সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে। মেধাবী আফসানা জাহান খুশি’র এমন মৃত্যুতে তার সহপাঠীরা বাকরুদ্ধ, পরিবারে বইছে শোকের মাতম। সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের ডিপ্লোমা ২য় বর্ষের শিক্ষার্থী আফসানা জাহান খুশি শহরের আরপিননগর এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য দেলোয়ার হোসেনের মেয়ে। সে খুবই মেধাবী ছাত্রী ছিল। স্বপ্ন ছিল পড়ালেখা করে খ্যাতনামা ইঞ্জিনিয়ার হবে। মা-বাবার মুখ উজ্জ্বল করবে। তার স্বজনরা জানান, ৬ আগস্ট ছিল খুশির ১৯তম জন্মদিন। ক্লাস এবং বান্ধবীদের সাথে জন্মদিন উদযাপন করতে শান্তিগঞ্জে টেক্সটাইল ইন্সটিটিউটে গিয়েছিল সে। কথা ছিল বাসায় ফিরে রাতে বাবা-মায়ের সাথে জন্মদিনের কেক কাটবে। কিন্তু কে জানে জন্মদিনেই সড়ক দুর্ঘটনায় জীবন প্রদীপ নিভে যাবে তার। তাই মা-বাবার আক্ষেপের শেষ নেই। আদরের মেয়েকে হারিয়ে পাগলপ্রায় তারা। পরিবারের একমাত্র মেয়ের মৃত্যু মেনে নিতে পারছেন না। খুশির বাবা দেলোয়ার হোসেন বলেন, আজ আমার মেয়ের জন্মদিন ছিল। তাকে ক্লাসে যেতে মানা করেছিলাম। সে বললো বান্ধবীরা তাকে আজ খাওয়াবে, জন্মদিন উদযাপন করবে। কিন্তু সে আর ফিরে এলো না। আমার সব শেষ। আমি এখন কারে নিয়ে বাঁচবো - বলে আর্তনাদ করছিলেন। এমন হৃদয় বিদারক দৃশ্য দেখে নীরবে চোখের জল ফেলেছেন উপস্থিত স্বজন ও প্রতিবেশীরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি