সুনামগঞ্জ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন

ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে চেম্বার অব কমার্সের মতবিনিময়

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৭:৫৫:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৭:৫৫:৩১ পূর্বাহ্ন
ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে চেম্বার অব কমার্সের মতবিনিময়
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলার ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। সোমবার (৪ আগস্ট) বিকেল ৪টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসক সমর কুমার পাল। মতবিনিময় সভায় জেলার তৃণমূল পর্যায়ের ব্যবসায়ীরা অংশ নেন। মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসক সমর কুমার পাল। এরপর উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন ইট ভাটা মালিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. শামসুল হক, পিপি মল্লিক মঈন উদ্দিন সোহেল, এডভোকেট আব্দুল হক, এডভোকেট শামসউদ্দিন, এডভোকেট শেরেনূর আলী, অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, মোনাজ্জির হোসেন সুজন, ব্যবসায়ী সাইফুল্লাহ হাসান জুনায়েদ, মোহাম্মদ জুয়েল মিয়া, এনামুল হক প্রমুখ। সভায় সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসকে সভাপতি করে ৫ সদস্যবিশিষ্ট সহায়ক কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সচিব নিয়োগ, চেম্বারে নতুন সদস্য নিয়োগ, চেম্বার অব কমার্সকে নতুন আঙ্গিকে চালু করা, আসবাবপত্র ক্রয় করা, ব্যাংক হিসাব, স¤পত্তির খোঁজ নেয়া, চেম্বারের মূল্যবান কাজপত্র খুঁজে দেখা, সংস্কারসহ নানা আলোচনা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসক সমর কুমার পাল বলেন, জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসারে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যক্রমকে আমরা গতিশীল করতে চাই। সেজন্য একটি সহায়ক কমিটি গঠন করা হয়েছে। শীঘ্রই চেম্বারে গতি ফিরিয়ে এনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের কাছে চেম্বারের দায়িত্ব তুলে দেওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক বুরহান উদ্দিন, আমিনুল হক, তানভীর আহমেদ, জুলাই গণঅভ্যুত্থানে আহত জহুর আলীসহ জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী

অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী