সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

২ কোটি ২৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৭:৩৫:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৭:৩৫:১৪ পূর্বাহ্ন
২ কোটি ২৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে ইঞ্জিন চালিত কাঠবডি নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, পাঞ্জাবির কাপড়, প্যান্টের কাপড় ও শেরওয়ানি জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ২৯ লাখ ৫৫ হাজার ১০০ টাকা। সোমবার (৪ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। বিজিবি জানায়, গত ৩ আগস্ট সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি কর্তৃক সুনামগঞ্জ সদর উপজেলা আওতাধীন সুরমা নদীর সাহেববাড়ী ঘাট নামক স্থানে একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন একটি ইঞ্জিন চালিত কাঠবডি নৌকাসহ ১২৫৮ পিস ভারতীয় শাড়ী, ২২৩১ মিটার পাঞ্জাবির কাপড়, ১৬৯২ মিটার প্যান্টের কাপড় এবং ৫০২ পিস শেরওয়ানি জব্দ করা হয়। যার সর্বমোট আনুমানিক সিজার মূল্য ২ কোটি ২৯ লাখ ৫৫ হাজার ১০০ টাকা। অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ ১৪ জন বিজিবি সদস্যসহ সর্বমোট ১৬ জন অংশগ্রহণ করেন। এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা স্থলপথের সাথে সাথে নৌপথেও অব্যাহত থাকবে। আটককৃত নৌকাসহ ভারতীয় শাড়ী, পাঞ্জাবির কাপড়, প্যান্টের কাপড় এবং শেরওয়ানি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা