সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ১২:২৭:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ১২:২৭:৩৭ পূর্বাহ্ন
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস
স্টাফ রিপোর্টার :: আজ ৫ আগস্ট মঙ্গলবার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র-শ্রমিক-জনতা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে ২০২৪ সালের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে। গণঅভ্যুত্থানের ফলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং তার ১৫ বছরের শাসনের অবসান ঘটে। যা পরবর্তীতে ৩৬ জুলাই নামে পরিচিতি পায়। এর তিনদিন পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জুলাই মাসজুড়ে আন্দোলন হয়। ছাত্র-জনতার এ অভ্যুত্থানকে জুলাই গণঅভ্যুত্থান বলা হয়। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ সাধারণ ছুটি। এদিকে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। কর্মসূচির মধ্যে রয়েছে- আজ মঙ্গলবার সকাল ৯টায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শোভাযাত্রা, সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের সমাগম অনুষ্ঠান, প্রধান উপদেষ্টার আহতদের প্রতি ভিডিও বার্তা প্রদর্শন, আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান এবং জুলাই শহীদ পরিবারের সম্মিলন ও স্মৃতিচারণ। দুপুর ১২টায় ফ্যাসিস্ট পলায়নের ক্ষণ উদযাপন, দুপুর ১২টা ১৫ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ, অনুষ্ঠান বাদ আসর সুনামগঞ্জ মডেল মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল সুবিধাজনক সময়ে অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা সভা, সন্ধ্যা ৭টায় জেলা সদর ও সকল উপজেলায় ‘স্পট লাইট অন জুলাই হিরোস’ সহ জুলাই নিয়ে তৈরি চলচ্চিত্র প্রদর্শনী। এই আয়োজনে সকলের উপস্থিতি কামনা করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। অপরদিকে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দিনভর নানা আয়োজনের ব্যবস্থা করেছে সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয়। এদিন বিকালে ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সোমবার (৪ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা