সুনামগঞ্জ , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল
বেআইনীভাবে বেকারি পণ্য উৎপাদন মজুদ ও বিক্রয়

মাসুম ট্রেডার্সের স্বত্বাধিকারীর বিরুদ্ধে মামলা ও সমন জারি

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৬:৩০:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৬:৩৫:২৫ পূর্বাহ্ন
মাসুম ট্রেডার্সের স্বত্বাধিকারীর বিরুদ্ধে মামলা ও সমন জারি
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের মাসুম ট্রেডার্সের বিরুদ্ধে জেলা নিরাপদ খাদ্য অফিসার কর্তৃক সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়েরের পর আদালত আবেদনটি ফৌজদারি আইনে আমলে নিয়ে স্বত্বাধিকারী তৌহিদুর রহমান মাসুমের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন। একই সঙ্গে খাদ্য সম্পর্কিত মামলা হিসেবে রেজিস্ট্রিভুক্ত করার নির্দেশনা দিয়ে সমন জারি করেছেন আদালত।

রবিবার দুপুরে সুনামগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মুহাং হেলাল উদ্দিন এই নির্দেশনা দেন। বিশুদ্ধ খাদ্য মামলা নং ০১/২০২৫। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার শরিফ উদ্দিন নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৬, ৩২ (ক), ৩২ (গ) এবং ৩৯ নং ধারার অপরাধে সদর থানায় মাসুম ট্রেডার্সের স্বত্বাধিকারী তৌহিদুর রহমান মাসুমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে তিনি বিশুদ্ধ খাদ্য আদালতেও অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৩১ জুলাই বিকেলে খাদ্য আদালতের বিচারক মুহাং হেলাল উদ্দিনের নেতৃত্বে সুনামগঞ্জ শহরের ডিএস রোডে অবস্থিত মাসুম ট্রেডার্স পরিদর্শনে প্রবেশ করেন তারা। এসময় প্রতিষ্ঠানটির বেকারিপণ্য পর্যবেক্ষণ করে দেখেন প্যাকেটে পূর্ণাঙ্গ তথ্য নেই, উৎপাদনের ও মেয়াদোত্তীর্ণের তারিখ নেই এবং বেকারি পণ্যগুলো নিম্নমানের ও ননফুড গ্রেড প্লাস্টিক মোড়কাবদ্ধ করা হয়েছে। এটা মোড়কাবদ্ধ খাদ্য লেভেলিং প্রবিধানমালা ২০১৭ এর ৪ এর লঙ্ঘন যা নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩২ (ক) ধারায় দন্ডনীয় অপরাধ বলে তিনি উল্লেখ করেন। তাই এসব খাদ্যপণ্যে উৎপাদন বৈধতা নিয়ে সন্দেহ দেখা দিলে বেকারিজাত পণ্য জব্দ করে আসামি ও সাক্ষীদের অঙ্গীকার নেন। মাসুম ট্রেডার্সের মালিক তৌহিদুর রহমান মাসুম বেআইনীভাবে বেকারি পণ্য উৎপাদন মজুদ ও বিক্রয় করছেন বলে অভিযোগে উল্লেখ করে আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবে করেন বাদী নিরাপদ খাদ্য অফিসার। এই আবেদনের প্রেক্ষিতে আদালত বিষয়টি ফৌজদারি অপরাধে আমলে নিয়ে বিশুদ্ধ খাদ্য সম্পর্কিত মামলা হিসেবে রেজিস্ট্রিভুক্ত করার নির্দেশনা দেন।
এ বিষেয় জেলা নিরাপদ খাদ্য অফিসার শরিফ উদ্দিন বলেন, আমরা আদালতের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বেকারিপণ্য জব্দ করেছিলাম। পরে থানায় মামলা দায়ের করেছি এবং আদালতেও অভিযোগ দায়ের করেছি। আদালত মামলাটি আমলে নিয়ে সমন জারি করেছেন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম