সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

দোয়ারাবাজারে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরকে বলাৎকার : অভিযুক্ত গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৬:২৬:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৬:২৬:০৬ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরকে বলাৎকার : অভিযুক্ত গ্রেপ্তার
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগে নজির হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নজির হোসেন উপজেলার সুরমা ইউনিয়নের নুরপুর গ্রামের আবুল হোসেনের পুত্র। রবিবার ভোর চারটার দিকে তাকে নূরপুর থেকে আটক করে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পথিমধ্যে নজির হোসেন কিশোরটিকে মুখ চেপে ধরে নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে বলাৎকার করে। পরবর্তীতে কিশোরটি কান্নাকাটি করে ঘটনাটি পরিবারের সদস্যদের জানালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয়ভাবে বিষয়টি ধামাচাপা দিতে একটি সালিশি বৈঠকের আয়োজনের চেষ্টা করা হয়। কিন্তু ভুক্তভোগী কিশোরের পরিবার সালিশ মানতে রাজি না হয়ে রাতেই দোয়ারাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। কিশোরের মা বলেন, আমার বুদ্ধি প্রতিবন্ধী ছেলেকে পাশবিক নির্যাতন করেছে নজির হোসেন। আমি এর সঠিক বিচার চাই। ও যেন উপযুক্ত শাস্তি পায়, এটাই আমার চাওয়া। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোরকে বলাৎকারের অভিযোগে নজির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী