সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন

টাঙ্গুয়ার হাওরে ৫ লাখ টাকার ‘চাই’ পুড়িয়ে ধ্বংস

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৬:১৯:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৬:১৯:১৬ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওরে ৫ লাখ টাকার ‘চাই’ পুড়িয়ে ধ্বংস
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে প্রায় ৫ লাখ টাকা মূল্যের মাছ ধরার নিষিদ্ধ ফাঁদ ‘চাই’ জব্দ করে ধ্বংস করা হয়েছে। রবিবার (৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার নির্দেশনায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে হাওরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। অভিযানে টাঙ্গুয়ার হাওরের মানিকখিলা এলাকা থেকে প্রায় ২ হাজার প্লাস্টিক বোতল দিয়ে তৈরি ‘চাই’ এবং ২০ হাজার মিটার ‘চায়না রিং চাই’ জব্দ করা হয়। পরে এসব উপকরণ জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম বলেন, ধ্বংসকৃত চাইয়ের বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র, মাছের প্রজনন ও পরিবেশ রক্ষায় আমাদের অভিযান চলমান থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা