সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সুনামগঞ্জ সদর উপজেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হেলাল, সম্পাদক হাসান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন
টিলা ভূমিতে ঝুঁকিমুক্ত ফলন, বাড়ছে আগ্রহ

ছাতকে মাল্টা চাষে সফল কৃষক তাজ উদ্দিন

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৬:১১:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৬:১১:৩১ পূর্বাহ্ন
ছাতকে মাল্টা চাষে সফল কৃষক তাজ উদ্দিন
স্টাফ রিপোর্টার :: ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও গ্রামের কৃষক তাজ উদ্দিন পতিত জমিতে মাল্টা চাষ করে সফল হয়েছেন। দীর্ঘদিন বিদেশে অবস্থান শেষে প্রবাস জীবনকে বিদায় জানিয়ে দেশে ফিরে কৃষিকেই জীবনের নতুন দিগন্ত হিসেবে বেছে নেন তিনি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষি কাজেই ব্যস্ত থাকেন তাজ উদ্দিন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিক হোসেন খানের পরামর্শ ও সহযোগিতায় এ বছর তিনি ১০ শতক টিলা ভূমিতে মাল্টা চাষ শুরু করেন। টিলা প্রকৃতির জমিতে পানি জমে না থাকায় ফলন ভালো হয়েছে। তার জমিতে মাল্টা ছাড়াও রয়েছে বারোমাসি আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, কমলা, পেয়ারা, আপেল, লটকনসহ বিভিন্ন শাক-সবজি ও পুষ্টি বাগান। ফসলের উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রদর্শনী প্লট হিসেবে মাল্টা চাষ শুরু করেন তিনি। কৃষক তাজ উদ্দিন বলেন, কৃষি খাতে আধুনিকতার প্রসার ঘটায় পতিত জমিতে মাল্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষক এবং সাধারণ মানুষের। মাল্টা চাষে প্রথমে মাটি, জৈব সার, ছাই, বালি, গোবর সার ও দানাদার কীটনাশক নিয়ে ভাল ভাবে মিশিয়ে নিতে হয়। তবে মাল্টার চারা লাগানোর আগে ছত্রাক নাশক পানিতে শোধন করে নিলে ভাল হয়। পনের দিন আগে গর্ত করে গর্তে জৈব সার ও গোবর দিতে হবে। বাড়ির আঙিনা আশপাশের ফাঁকা জায়গা অথবা ছাদে যেখানে খুশি মাল্টা চাষ করা যায়। তিনি বলেন, ইচ্ছাশক্তি ও আগ্রহ থাকলে অল্প পুঁজিতে এবং কম সময়-শ্রমে মাল্টা চাষে সফলতা অর্জন সম্ভব। আগামীতে তিনি বাণিজ্যিকভাবে মাল্টা চাষের পরিকল্পনাও করেছেন। তার সাফল্য দেখে এলাকার অনেকেই মাল্টা চাষে উৎসাহিত হচ্ছেন। ছাতক উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তৌফিক হোসেন খান জানান, এ বছর ছাতক উপজেলায় প্রায় ৫ হাজার হেক্টর জমি পতিত পড়ে আছে। সুলার পদ্ধতিতে ৫ হেক্টর জমিতে মাল্টা চাষের লক্ষ্যমাত্রা থাকলেও এ পদ্ধতির প্রতি কৃষকদের আগ্রহ থাকায় ৫ হেক্টর জমিতেই মাল্টা চাষ হয়েছে। হাওরাঞ্চলে এ পদ্ধতি জনপ্রিয় হয়ে ওঠেছে। তিনি আরও বলেন, জনসাধারণের পুষ্টির চাহিদা পূরণ করতে হলে ফল-মূল চাষাবাদে সকলকে এগিয়ে আসতে হবে। ১৫ সেপ্টেম্বরের আগে মাল্টা তুলে বিক্রি করা যাবেনা কারণ পরিপক্ব হবার আগেই অনেক কৃষক মাল্টা তুলে ফেলায় লাভের বদলে ক্ষতিগ্রস্ত হন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী

অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী