সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

শিশু-কিশোরদের দিয়ে মাদক বিক্রি বন্ধে কঠোর পদক্ষেপ নিন

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৫:৫৮:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৫:৫৮:০৫ পূর্বাহ্ন
শিশু-কিশোরদের দিয়ে মাদক বিক্রি বন্ধে কঠোর পদক্ষেপ নিন
তাহিরপুরের নয়নাভিরাম পর্যটন স্পটগুলো- টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক, যাদুকাটা নদী, বারেকটিলা, শিমুল বাগান, লাউড়েরগড় এখন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের আধার নয়, হয়ে উঠেছে একটি ভয়ংকর সামাজিক অপরাধের কেন্দ্রস্থল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে এসব স্পটে শিশু-কিশোরদের দিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ বিক্রি করানো হচ্ছে - এটা নিছক একটি অপরাধের খবর নয়, এটি আমাদের সমাজ ও রাষ্ট্রব্যবস্থার গভীর ব্যর্থতার প্রতিচ্ছবি। প্রতিদিন হাজারো পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাওরের সৌন্দর্য দেখতে আসেন। এ সুযোগকে কাজে লাগিয়ে মাদক কারবারিরা সীমান্ত দিয়ে ভারতীয় মদ প্রবেশ করিয়ে শিশু-কিশোরদের মাধ্যমে তা বিক্রি করছে। ছোট নৌকা ব্যবহার করা হচ্ছে এ কাজে। সাম্প্রতিক সময়ে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মাদকের সঙ্গে কিশোরের সংশ্লিষ্টতা এবং ট্যাকেরঘাটে পর্যটকের কাছ থেকে ভারতীয় মদ উদ্ধার হওয়ার ঘটনা বিষয়টির ভয়াবহতাকেই আরও স্পষ্ট করেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো- এই ভয়ঙ্কর কারবারে ব্যবহার করা হচ্ছে কোমলমতি শিশু-কিশোরদের। যারা এখনও বুঝে উঠতে পারেনি জীবনের মূল উদ্দেশ্য, তারা এখন অপরাধজগতের হাতিয়ার হয়ে উঠছে। এ প্রজন্ম যদি এমন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে, তবে জাতির ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? শিশুশ্রম নয়, বরং এটি শিশু-অপরাধ ব্যবহারের মারাত্মক উদাহরণ, যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের সামিল। তাহিরপুর নৌ-পর্যটন সমবায়ের নেতৃত্ব যেমন জানিয়েছেন, পর্যটকরা মদ চাইলেও হাউসবোট চালকরা না করে। অথচ মাদকচক্র স্থানীয় শিশু-কিশোরদেরকে সামনে রেখে এই অনৈতিক চাহিদা পূরণে তৎপর। এখানে দায় এড়াতে পারে না প্রশাসনও। অপর্যাপ্ত নজরদারি, দুর্বল গোয়েন্দা তৎপরতা এবং স্থানীয় পর্যায়ের অসহযোগিতা এই চক্রকে আরও বেপরোয়া করে তুলছে। তাহিরপুর থানা পুলিশের পক্ষ থেকে ‘জিরো টলারেন্স’ নীতির কথা বলা হলেও বাস্তব চিত্র তার বিপরীত। অভিযান কিংবা অপরাধীদের আটকের চেয়ে আরও জরুরি- এই মাদক সরবরাহের উৎস, ব্যবস্থাপনা ও মূল হোতাদের চিহ্নিত করে শক্ত হাতে দমন করা। পাশাপাশি শিশুদের সুরক্ষা, পুনর্বাসন এবং এই বিষয়ে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়, এই দায় স্থানীয় জনপ্রতিনিধি, পর্যটন সংগঠন, অভিভাবক সমাজ এবং সচেতন নাগরিকদেরও নিতে হবে। আমরা মনে করি, পর্যটনশিল্পের সুনাম ও ভবিষ্যৎ যদি ধরে রাখতে চাই, তবে তাহিরপুরসহ দেশের সকল পর্যটন এলাকায় অবিলম্বে মাদকদ্রব্যের অবাধ প্রবাহ বন্ধ করতে হবে। এবং সর্বাগ্রে শিশু-কিশোরদের ব্যবহার করে যারা এই ঘৃণ্য অপরাধে লিপ্ত, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী