সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দুর রহমানের দাফন সম্পন্ন

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৪ ০৮:৪৫:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৪ ০৮:৪৫:৪২ পূর্বাহ্ন
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দুর রহমানের দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার :: রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুম্মা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার হাজী নুরুল মোমেন, সদর ইউনিটের সাবেক কমান্ডার আব্দুল মজিদ, জেলা বিএনপি নেতা ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক নুরুর রব চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক মো. আপ্তাব মিয়া, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, বর্তমান সাধারণ সম্পাদক ও প্রথমআলো নিজস্ব প্রতিবেদক অ্যাড. খলিল রহমান, সমাজসেবক দেওয়ান গণিউল সালাদীন, সাজাউর রাজা সুমন, ব্যবসায়ী সামছু মিয়া, আলহাজ্ব নবী হোসেন পরশ, বিএনপি নেতা আবুল কালাম আজাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন। পরে মরহুম হাজী সৈয়দুর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, শুক্রবার ভোর ৫টায় সুনামগঞ্জ শহরের কাজীর পয়েন্ট এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দুর রহমান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দুর রহমান সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকার টেলিকম ওয়ার্ল্ড-এর স্বত্বাধিকারী এবং সদর উপজেলা সুরমা ইউনিয়নের পূর্ব ইব্রাহীমপুর গ্রামের বাসিন্দা ছিলেন। শুক্রবার বাদ জুম্মা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে নিজ গ্রাম পূর্ব ইব্রাহীমপুর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দুর রহমানের মৃত্যুতে জেলা ও সদর উপজেলা ইউনিট কমান্ড, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি, বাজারের ব্যবসায়ী সমিতি, জেলা খেলাঘর, এলাহীবক্স মুন্সী স্মৃতি ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪