সুনামগঞ্জ , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী জাউয়াবাজারে ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার দিরাইয়ে সাংবাদিক হত্যাও হামলার প্রতিবাদে মানববন্ধন তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দুর রহমানের দাফন সম্পন্ন

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৪ ০৮:৪৫:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৪ ০৮:৪৫:৪২ পূর্বাহ্ন
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দুর রহমানের দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার :: রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুম্মা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার হাজী নুরুল মোমেন, সদর ইউনিটের সাবেক কমান্ডার আব্দুল মজিদ, জেলা বিএনপি নেতা ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক নুরুর রব চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক মো. আপ্তাব মিয়া, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, বর্তমান সাধারণ সম্পাদক ও প্রথমআলো নিজস্ব প্রতিবেদক অ্যাড. খলিল রহমান, সমাজসেবক দেওয়ান গণিউল সালাদীন, সাজাউর রাজা সুমন, ব্যবসায়ী সামছু মিয়া, আলহাজ্ব নবী হোসেন পরশ, বিএনপি নেতা আবুল কালাম আজাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন। পরে মরহুম হাজী সৈয়দুর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, শুক্রবার ভোর ৫টায় সুনামগঞ্জ শহরের কাজীর পয়েন্ট এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দুর রহমান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দুর রহমান সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকার টেলিকম ওয়ার্ল্ড-এর স্বত্বাধিকারী এবং সদর উপজেলা সুরমা ইউনিয়নের পূর্ব ইব্রাহীমপুর গ্রামের বাসিন্দা ছিলেন। শুক্রবার বাদ জুম্মা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে নিজ গ্রাম পূর্ব ইব্রাহীমপুর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দুর রহমানের মৃত্যুতে জেলা ও সদর উপজেলা ইউনিট কমান্ড, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি, বাজারের ব্যবসায়ী সমিতি, জেলা খেলাঘর, এলাহীবক্স মুন্সী স্মৃতি ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী