সুনামগঞ্জ , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল

“আগামীর বাংলাদেশ ও লেখকদের ভাবনা” শীর্ষক সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৯:১২:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৯:১২:১১ পূর্বাহ্ন
“আগামীর বাংলাদেশ ও লেখকদের ভাবনা” শীর্ষক সভা অনুষ্ঠিত
ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম, সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে “আগামীর বাংলাদেশ ও লেখকদের ভাবনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের উকিলপাড়াস্থ সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে লেখক ও সাংবাদিক মহসিন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন। তিনি বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ গড়তে হলে তরুণ প্রজন্মকে সৃজনশীল সাহিত্যচর্চায় যুক্ত করতে হবে। সাহিত্য শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের চিন্তাভাবনা ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” মুখ্য আলোচক অ্যাডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন বলেন, “আগামীর বাংলাদেশ হবে জ্ঞান, বিজ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ। লেখকদের দায়িত্ব সত্য প্রকাশ করা এবং পাঠকের মনে ইতিবাচক পরিবর্তন আনতে উদ্বুদ্ধ করা।” ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের সভাপতি আবু সালেহ আহমদ বলেন, “সাহিত্যিকদের কলম হতে হবে সমাজের আয়না। তাদের লেখায় থাকবে মানুষের দুঃখ-সুখ, সংগ্রাম ও স্বপ্নের প্রতিফলন। ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ স¤পাদক রাহমান তৈয়বের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও কলামিস্ট মো. দিলোয়ার হোসেন বাবর, অ্যাডভোকেট আমিরুল হক, ইউএসএ বাংলার সিনিয়র সহ-সভাপতি কাজী শাহেদ বীন জাফর, শিক্ষক ও গ্রন্থপ্রণেতা মোছায়েল আহমদ, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফজলুল হক দোলন, ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের সাধারণ স¤পাদক প্রফেসর মাসুদ করিম, বাংলা প্রভাষক শাহিনা চৌধুরী রুবি, কবি ও সংগঠক রেজাউল করিম কাপ্তান, গীতিকার মাজহারুল ইসলাম প্রমুখ। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সাহিত্য মানুষের মনকে জাগ্রত করে, সমাজকে আলোকিত করে এবং প্রজন্ম থেকে প্রজন্মে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেয়। তাই লেখকদের উচিত সমাজের প্রতিটি ইতিবাচক ও নেতিবাচক দিক সাহিত্যে তুলে ধরা, যাতে পাঠক অনুপ্রাণিত হয় সৎ, ন্যায়নিষ্ঠ ও দায়িত্বশীল হতে। -সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম