সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ

সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অবনী মোহন দাস আর নেই

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৯:০১:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৯:০১:০৪ পূর্বাহ্ন
সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অবনী মোহন দাস আর নেই
স্টাফ রিপোর্টার :: শাল্লা উপজেলার দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট অবনী মোহন দাস আর নেই। হাওর ভাটির মাটিমূল মানুষের এই নেতা শনিবার সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন। তার শেষকৃত্য শাল্লার নিজ গ্রাম মামুদনগরে অনুষ্ঠিত হবে। এদিকে অবনী মোহন দাসের মৃত্যুতে বিভিন্ন মহল শোক জানিয়েছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অবনী মোহন দাস মানুষের কাছে আস্থাভাজন ও প্রতিবাদী কণ্ঠের রাজনীতিবিদ ছিলেন। আওয়ামী লীগের একজন সংগ্রামী, মানবিক ও জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে নিজেকে গড়ে তুলেছিলের তিলে তিলে। হাওর অঞ্চল তথা সুনামগঞ্জের শাল্লা উপজেলার সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন আমৃত্যু। পড়ালেখার পাঠ চুকিয়ে আইনপেশায় নিয়োজিত হলেও রাজনীতির মাঠ ছাড়েননি তিনি। মানুষের ভালোবাসা ও আস্থায় ভোটের মাঠে নিজের অপ্রতিদ্বন্দ্বী ইমেজ গড়ে তোলেন। এই ইমেজ নিয়ে বারবার তিনি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। শিক্ষা জীবনেও তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। ১৯৭৪ সালে ব্রজেন্দ্রগঞ্জ রামচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭৬ সালে এমসি কলেজ, সিলেট থেকে এইচএসসি পাস করেন। এরপর দর্শনে বিএ (অনার্স) এবং এমএ ডিগ্রি অর্জন করেন এমসি কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। পরে এলএলবিও স¤পন্ন করেন। ছাত্রজীবনে তিনি প্রগতিশীল ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন। ১৯৮৪ সালে সুনামগঞ্জ জেলা বারে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি। অ্যাড. অবনী মোহন দাস রাজনীতি ও আইনপেশা চালিয়ে গেছেন সততার সাথে। মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্যুত হননি কখনো। এলাকায় শালিসি ব্যক্তিত্ব হিসেবে সর্বজন গ্রহণযোগ্য ছিলেন তিনি। দ্বিতীয়বারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ২০২৪ সালের ৮ মে। আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৬ জানুয়ারি তাকে একটি মামলায় আসামি করে কারাগারে নেওয়া হয়। এর মধ্যে আরেকটি মামলায় গত ১০ ফেব্রুয়ারি তাকে আসামি করা হয়। অসুস্থতার সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত তিনি শনিবার না ফেরার দেশে চলে গেছেন। অ্যাডভোকেট অবনী মোহন দাসের মৃত্যুতে শোক জানিয়েছে জেলা আইনজীবী সমিতি। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী