সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ

শান্তিগঞ্জে মুদিদোকানে অগ্নিকান্ড, থানায় অভিযোগ

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৮:৫৮:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৮:৫৮:১১ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে মুদিদোকানে অগ্নিকান্ড, থানায় অভিযোগ
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস বাজার পয়েন্টে একটি মুদিদোকানে রহস্যজনক অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ আগস্ট) রাত ১১টার দিকে এ অগ্নিকা- ঘটে। এতে দোকানঘরসহ দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ঘটনায় প্রাথমিকভাবে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক। শনিবার (২ আগস্ট) বিকেলে ভুক্তভোগী কামাল হোসেন শান্তিগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে কে বা কারা পরিকল্পিতভাবে দোকানে আগুন লাগিয়ে দেয়। ওই সময় দোকানের ভেতরে মালিকের ছোট ভাই নুর হোসেন ঘুমিয়ে ছিলেন। আগুনের তাপ ও ধোঁয়ায় ঘুম ভেঙে গেলে কোনো রকমে প্রাণে বেঁচে তিনি বাইরে বেরিয়ে আসেন। দোকান মালিক কামাল হোসেন বলেন, মাত্র এক সপ্তাহ আগে আমি দোকানটি চালু করেছিলাম। রাতের অন্ধকারে কারা আগুন দিয়েছে, তা আমরা শনাক্ত করতে পারিনি। ধারণা করছি, পূর্ব শত্রুতার জেরে কেউ এমন ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকরাম আলী জানান, আগুন লাগার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী