সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ

পুরোদমে চলছে সিলেট-ছাতক রেলপথ সংস্কার কাজ

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৮:২৯:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৮:২৯:৫৪ পূর্বাহ্ন
পুরোদমে চলছে সিলেট-ছাতক রেলপথ সংস্কার কাজ
সুনামকণ্ঠ ডেস্ক :: পুরোদমে চলছে সিলেট-ছাতক রেলপথ সংস্কার কাজ। ৩৪ কিলোমিটারের সিলেট-ছাতক রেলপথের ১৮ কিলোমিটার অংশের পুরনো রেললাইন ইতোমধ্যেই অপসারণ করা হয়েছে। আগামী ১৮ মাসের মধ্যেই পুরো সংস্কার কাজটি স¤পন্ন হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। রেলপথের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ও লামাকাজী ইউনিয়ন অংশে গিয়ে দেখা যায়, পুরোদমে চলছে সংস্কার কাজ। দ্রুত গতিতে অপসারণ করা হচ্ছে পুরনো রেললাইন ও স্লিপার। শ্রমিককরা জানান, ইতোমধ্যেই ছাতক থেকে খাজাঞ্চী ইউনিয়ন অংশ পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার পুরনো রেললাইন অপসারণ করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে ছাতক বাজার স্টেশন পর্যন্ত ৩৪ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হয়েছিলো ১৯৫৪ সালে। তখন সিলেট বিভাগের মধ্যে শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ছিল সুনামগঞ্জের ছাতক। যে কারণে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পণ্য পরিবহনের জন্য সিলেট থেকে ছাতক পর্যন্ত রেলপথটি স্থাপন করা হয়। করোনা মহামারির কারণে ২০২০ সালের মার্চে এ রুটে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এরমধ্যে ২০২২ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ১২ কিলোমিটার রেলপথ। তখন কার্যত পরিত্যাক্ত হয়ে পড়ে এই পথ। পরে চলতি বছরের ২ জানুয়ারি সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় সিলেট-ছাতক সেকশনের ক্ষতিগ্রস্ত মিটার গেজ সংস্কারের অনুমোদন করা হয়। এ রেলপথ সংস্কার কাজে মোট ব্যয় হবে ২১৭ কোটি ৩৪ লাখ ৪ হাজার ৩৬৯ টাকা। ১৮ মাসের মধ্যে যে সংস্কার কাজ শেষ হওয়ার কথা। ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্র জানায়, ৩৪ কিলোমিটারের সিলেট-ছাতক রেলপথের ১৮ কিলোমিটার অংশের পুরনো রেললাইন ইতোমধ্যেই অপসারণ করা হয়েছে। আশা করছি, ১৮ মাসের মধ্যেই পুরো সংস্কার কাজটি স¤পন্ন করতে পারব। এ বিষয়ে কথা হলে সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. নুরুল ইসলাম বলেন, সিলেট-ছাতক রেলপথের সংস্কার কাজ চলমান রয়েছে। কাজ শেষ হলেই এ পথে আবারো যাত্রা করবে ট্রেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প