সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৮:২০:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৮:২০:৪০ পূর্বাহ্ন
শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, অবসর ও কল্যাণভাতা দ্রুত প্রদান, শিক্ষক বদলিতে নিঃস্বার্থ নীতি, বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিতকরণ, ধর্মশিক্ষার অন্তর্ভুক্তি, কওমি সনদের স্বীকৃতি ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে জাতীয় শিক্ষক ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মাওলানা সাজিদুর রহমান এবং সঞ্চালনা করেন মাওলানা ইলিয়াস আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা সভাপতি, চরমোনাই পীর মনোনীত সুনামগঞ্জ-৪ আসনের এমপি পদপ্রার্থী মুফতি শহীদুল ইসলাম পলাশী। এ সময় আরও উপস্থিত ছিলেন আলহাজ রহমতুল্লাহ, মাওলানা আব্দুস শহীদ, মুফতি আব্দুল হাই, আব্দুর রশিদ, ফজলে রাব্বি মারুফ, মাওলানা আব্দুল কাদিরসহ শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষকরা নানা ধরনের বৈষম্যের শিকার হয়ে আসছেন। সরকার তাদের দাবি উপেক্ষা করায় তারা আজ রাজপথে নামতে বাধ্য হয়েছেন। তারা উপজেলা ও জেলা পর্যায়ে অন্তত একটি করে মাদ্রাসা জাতীয়করণ, ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ, উপবৃত্তি চালু করা, কওমি সনদের সরকারি স্বীকৃতি এবং চাকরির সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়া বক্তারা সব ধরনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান- মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জোরালোভাবে উত্থাপন করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা