সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অনুষ্ঠান উদযাপনে অভিভাবক সমাবেশ

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৮:১৬:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৮:৩৩:৩২ পূর্বাহ্ন
‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অনুষ্ঠান উদযাপনে অভিভাবক সমাবেশ
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অনুষ্ঠান উদযাপন উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রানী রায়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থানে আহত জাকারিয়ার মা কুলসুমা বেগম, রিপন মিয়ার মা আছর বিবি, রহমত আলীর মা পারভীন আক্তার, সুহান মিয়ার মা মোছা. জুলেহা ও কানিজ সুলতানা। তারা তাদের সন্তানদের আহত হওয়ার পেছনের ঘটনা এবং সেই সময়ের কঠিন সংগ্রামের কথা তুলে ধরেন।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, এই মায়েরা শুধু নিজেদের সন্তানের জন্য নয়, বরং দেশের গণতন্ত্র ও অধিকার আদায়ের সংগ্রামে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের এই ত্যাগ ও সাহস আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত সন্তানদের মায়েরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪