সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

পর্যটন স্পটে শিশু-কিশোরদের দিয়ে চলছে মাদক বিক্রি

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৮:১৩:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৮:৩৪:০০ পূর্বাহ্ন
পর্যটন স্পটে শিশু-কিশোরদের দিয়ে চলছে মাদক বিক্রি
জাহাঙ্গীর আলম ভূঁইয়া ::
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে ভিন্ন কৌশলে শিশু-কিশোরদের দিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ বিক্রি করাচ্ছে সীমান্ত এলাকার মাদক ব্যবসায়ীরা। তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক, যাদুকাটা নদী, বারেকটিলা, শিমুল বাগান, লাউড়েরগড়ে বেড়াতে আসা পর্যটকদের কাছে এসব মাদক বিক্রি করতে দেখা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন শিশুসহ নানা বয়সী মানুষ সুনামগঞ্জ জেলা শহর, তাহিরপুর, মধ্যনগর উপজেলা থেকে হাউসবোট নিয়ে টাঙ্গুয়ার হাওরসহ বিভিন্ন স্পটে ভ্রমণ করেন। এসব পর্যটককে টার্গেট করে সীমান্তে চোরাইপথে ভারত থেকে মাদক আনা হয়। মাদক কারবারিরা নিজেদের নিরাপদ রাখতে শিশু-কিশোরদের দিয়ে লাউড়েরগড়, টাঙ্গুয়ার হাওর, ট্যাকেরঘাটে ছোট ছোট নৌকায় মাদক বিক্রি করাচ্ছে। গত শুক্রবার (১ আগস্ট) দুপুরে ভারতীয় মদ একটি হাউসবোটে বিক্রির ভিডিও ফেসবুকে দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, মাদক বিক্রির সময় ভিডিও করায় কিশোরটি পালিয়ে যাচ্ছে। এছাড়াও একই দিন বিকেলে ট্যাকেরঘাট এলাকার শহীদ সিরাজ লেক থেকে পুলিশ দুই বোতল ভারতীয় মদসহ এক পর্যটককে আটক করে। তিনি ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার রাজ বর্মণ (২২)। বিভিন্ন হাউসবোটের চালকগণ জানান, টাঙ্গুয়ার হাওর ও ট্যাকেরঘাট এলাকায় আসলেই ছোট ছোট নৌকায় করে পর্যটকদের বেড়ানোর কথা বলে তারা। এ সুযোগে ভারতীয় মাদক লাগবে কি-না জানতে চাওয়া হয়। তাহিরপুর নৌ-পর্যটন শিল্প সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ রব্বানী বলেন, টাঙ্গুয়ার হাওর, নিলাদ্রী লেক, বারেকটিলা ও শিমুল বাগানে রাতে ও দিনে হাউসবোটে থাকা অনেক পর্যটক মদের খোঁজ করেন। কিন্তু হাউসবোটের লোকজন অপারগতা জানালেও স্থানীয় মাদক ব্যবসায়ীরা তা সহজ করে দেয়। এখন তারা এই কাজে ছোট ছোট ছেলেদের ব্যবহার করছে। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন জানিয়েছেন, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর নজরদারির পাশাপাশি আমাদের অভিযান অব্যাহত আছে। এ ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। আটক অপরাধে জড়িত পর্যটকের বিরুদ্ধে আইন গত পদক্ষেপ গ্রহণ করা হবে। পর্যটন স্পটগুলোর পরিবেশ ও সুনাম যারা নষ্ট করতে অপচেষ্টা চালাচ্ছে সেই সব মাদক কারবারিদের কোনো ছাড় দেয়া হবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী