সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল
সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

১৮০০ ঘনফুট বালু ও পাঁচটি নৌকা জব্দ, গ্রেফতার ১৫

  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৮:৫৮:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৮:৫৮:৫৩ পূর্বাহ্ন
১৮০০ ঘনফুট বালু ও পাঁচটি নৌকা জব্দ, গ্রেফতার ১৫
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার সোমেশ্বরী নদীর পৃথক দুটি স্থান থেকে অ্যাস্কেভেটর দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে শুক্রবার (১ আগস্ট) সকালে থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে এক হাজার ৮০০ ঘনফুট বালু, পাঁচটি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা জব্দ এবং এ ঘটনায় জড়িত থাকায় ১৫জন ব্যক্তিকে গ্রেফতার করেছে। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুর রহমান বলেন, উপজেলার তেলিপাড়া গ্রামের জামে মসজিদের সামনে থাকা সোমেশ্বরী নদীতে ও উপজেলার মধ্যনগর বাজারের আখড়াঘাটের সামনে থাকা সোমেশ্বরী নদীর দুটি স্থান থেকে গত বুধবার সকাল থেকে অবৈধভাবে চারটি অ্যাস্কেভেটর দিয়ে বালু উত্তোলন করে তা অন্যত্র বিক্রি করে আসছিলেন নেত্রকোণার কলমাকান্দা উপজেলার ও কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বিভিন্ন গ্রামের ১৫ থেকে ২০জন ব্যক্তি। এমন অভিযোগ পেয়ে শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে সকাল পৌনে ১০টা পর্যন্ত উপজেলার তেলিপাড়া গ্রামের সামনে ও মধ্যনগর বাজারের আখড়াঘাটের সামনে থাকা সোমেশ্বরী নদীতে অভিযান চালানো হয়। তবে অভিযান টের পেয়ে অ্যাস্কেভেটরগুলো সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। অভিযান চলাকালে এক হাজার ৮০০ ঘনফুট বালু, পাঁচটি স্টিলবডি ইঞ্জিনচালিত নৌকা ও ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মধ্যনগর থানায় শুক্রবার দুপুরে পৃথক দুটি মামলা হয়েছে। গ্রেফতার হওয়া ১৫জন আসামিকে ওইদিনই আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স